গৌরীপুরে বাদলেস এর আয়োজনে নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১১:৫৭:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬ ৫ বার পড়া হয়েছে
গৌরীপুর প্রতিদিন ঃ ময়মনসিংহের গৌরীপুরে সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ২ টায় গৌরীপুর সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন মাঠে বাংলাদেশ দলিল লেখক সমিতির (বাদলেস) আয়োজনে এক নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয় । ১৪৮, ময়মনসিংহ -৩ গৌরীপুর সংসদীয় আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এর পক্ষে আলোচনা সভায় দলিল লেখক সমিতির উপদেষ্টা বেগ ফারুক আহমেদ এর সভাপতিত্বে এবং কোষাধক্ষ মোঃ গোলাম মোস্তফার সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম হাচিবেশ শাহীদ মুন্সী, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভুট্টো। সভায় উপস্থিত সকল দলিল লেখকদের আগামী ১২ তারিখ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানানো হয়। এ সময় গোলাম হাচিবেশ শাহীদ মুন্সী বলেন বিগত ১৭ বছর বিভিন্ন ধরনের মামলা হামলার কারণে ব্যবসা-বাণিজ্য সহ নিজের বসত ভিটায় অবস্থান করতে পারি নাই। তাই এখন সুযোগ এসেছে স্বাধীনভাবে বেঁচে থাকার। আপনাদের কাছে করোজুড়ে প্রার্থনা করছি স্বপরিবারে ধানের শীষে ভোট দিয়ে ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন সাহেব কে জয়ী করে একটি পরিচ্ছন্ন ও নিরাপদ গৌরীপুর গড়ে তুলতে সহায়তা করুন।










