সংবাদ শিরোনাম :
গৌরীপুরে শ্রেষ্ঠ শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের সংবর্ধনা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:৩৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬ ৫ বার পড়া হয়েছে
- গৌরীপুর প্রতিদিন
ময়মনসিংহের গৌরীপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে সোমবার (৯ ফেব্রুয়ারি/২৬) উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান প্রধান ও সেরা শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহাদাত হোসেন ও সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান’র সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমীন পাপ্পা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মাহফুজ ইবনে আইয়ুব, উপজেলা একাডেমিক সুপারভাইজার কমল কুমার রায়, গৌরীপুর প্রেস ক্লাবের আহ্বায়ক মো. রইছ উদ্দিন, নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজিজুল হক, ডক্টর রেজাউল করিম উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. ছাইফুল ইসলাম প্রমুখ।
জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষার্থী, সেরা প্রতিযোগী ও প্রতিষ্ঠান প্রধান এবং শ্রেষ্ঠ হওয়ায় সংবর্ধিত হলেন যারা শিক্ষার্থী বিদ্যালয়ের রেজানুর মোর্শেদ তাসিন, কলেজের মো. ওবায়দুর হক, শিক্ষক বিদ্যালয়ে মোহাম্মদ জাহিদুল আলম, কলেজে প্রফেসর ড. জান্নাতুল ফেরদৌস, স্কাউট মোছা. সাদিয়া, বিএনসিসি ইমরান হাসান, রোভার শিক্ষক শিপন আহম্মেদ, বিএনসিসি শিক্ষক আনোয়ার হোসেন, প্রতিষ্ঠান প্রধান সরকারি কলেজের প্রফেসর মো. রেদওয়ানুর রহমান, নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজিজুল হক, মাদরাসা প্রধান ইসলামবাদা ফাজিল মাদরাসার অধ্যক্ষ মো. রুকুন উদ্দিন, সেরা প্রতিষ্ঠান গৌরীপুর রাজেন্দ্র কিশোর সরকারি উচ্চ বিদ্যালয়, গৌরীপুর সরকারি কলেজ, কেরাতে আহনাফ জিহান, ইহতেশামুল হক, জান্নাতুল ফেরদৌস তুষি, হামদে ফাতেমা ইসরাত হোমা, জান্নাত আরা, সাইমা আফরোজ ঈশা, বাংলা রচনায় মুনতাহা, রেজানুর মোর্শেদ তাসিন, নুসরাত জাহান মিথিলা, ইংরেজি রচনায় সৈয়দ জুনায়েদ ইসলাম, শাহাদাত আল সিয়াম, সিনথিয়া ইসলাম আগামনি, ইংরেজি বক্তৃতায় সিনথিয়া ইসলাম আগমনি, বাংলা কবিতায় মাহিয়া জান্নাত আলভী, শ্রেষ্ঠশ্বরী দাস, ডালিয়া আক্তার পুষ্প, উপস্থিত বক্তৃতায় প্রিয়াদাস, দেবজিত সরকার, নুসরাত জাহান মিথিলা, দেশাত্ববোধক গানে সুপ্রিয়া সরকার তিথি, ফাহিম শাহরিয়ার, তুতুল সরকার, সৃষ্টি চক্রবর্তী, রবীন্দ্র সংগীতে জুলিয়ন সরকার পুনম, পৃথা সরকার, সাইমা আফরোজ ইশা, নজরুল সংগীতে সুপ্রিয়া সরকার তিথি, পৃথা সরকার, সৃষ্টি চক্রবর্তী, উচ্চাঙ্গ সংগীতে রোকথা সাহা চন্দ্রবিন্দু, পারিযাত সরকার রিতু, পরমা সরকার মিতালী, আরিফ হাসান সোহাগ, লোক সংগীতে সুপ্রিয়া সরকার তিথি, পৃথা সরকার, সৃষ্টি চক্রবর্তী, জারিগানে মো. আকাশ, নির্ধারিত বক্তৃতায় প্রিয়াদাস, ইহতেসামুল হক জাহিদ, কাজী জান্নাতুল তুষি, নৃত্যে রোককথা সাহা চন্দ্রবিন্দু, শ্রেষ্ঠাশ্বরী দাস, পরমা সরকার মিতালী, অভিনয়ে আল রাফি, ইহতেসামুল হক জাহিদ, কামরুন্নাহার তন্নী, আরিফ হাসান সোহাগ।###













