ঢাকা ০২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ৫৫তম স্বাধীনতা দিবস” উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। Logo গৌরীপুর মহিলা কলেজ’র উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন Logo মৃগালী কান্দাপাড়া যুবসমাজের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত Logo গৌরীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হয়ে জনসেবা করতে চান তরুণদল নেতা জান (আল আমিন) জিন্দানী। Logo গৌরীপুরে ইয়ামাহা রাইডার্স ক্লাবের (YRC) গ্র্যান্ড ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পাভেল’র ওপর হামলার বিচার দাবিতে গৌরীপুরে মানববন্ধন Logo স্বাধীনতার ৫৪ বছর পার হলেও পাকা হয়নি গৌরীপুরের বলুহা গ্রামের দেড় কিমি রাস্তা ; দুর্ভোগে কয়েক হাজার মানুষ Logo জনসেবা করে পিতার আদর্শকে ধরে রাখতে চান জাহাঙ্গীর Logo ছাত্রশিবির গৌরীপুর উপজেলা শাখার ২০২৬ সেশনের সেট-আপ সম্পন্ন: সভাপতি সালেহীন, সেক্রেটারি আনিছ Logo গৌরীপুরে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে চাল বিতরণ

ফেরদৌস আহমেদ’র কবিতা ”সমাজের রুপ”

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৭:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩ ২৯৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোয়াল ভাইয়ের কারসাজিতে জল হলো আজ দুধ
কর্জ গেছে নির্বাসনে রাজ্য চালায় সুদ।

মিথ্যাবাদী সম্মানি আজ সত্য কথায় দোষ
সাহেব বাবু জাবর কাটে কার্য চালায় ঘোষ।

শাশুড়ি আজ সাপের মতো নকুল হল বউ
মৌমাছি আজ লাগে না আর মানুষ বানায় মৌ।

ব্যভিচার আজ বড়ই সহজ কষ্টতর বিয়া
জামাই বউ আজ তিক্ত লাগে মিষ্টি পরকীয়া।

খবর কাগজ পায় না খবর আকাশ পাতাল ঘেঁটে
বাধ্য হয়ে খবর লেখে কার বাবু কার পেটে।

বোনের জমি জোর করে খায় মায়ের পেটের ভাই
ছেলের ঘরে পীরের ছবি বাপের জায়গা নাই।

চিকিৎসক আজ চিকিৎসাতে দিচ্ছে মনোযোগ
সুস্থ দেহে মেশিন দিয়ে খুঁজছে নানা রোগ।

মান বাঁচাতে মা করে তার নবজাতক খুন
মানুষ হয়ে হত্যা করে মানবজাতির ভ্রূণ।

নগ্নরা আজ সেলিব্রেটি ভদ্ররা আজ চুপ
এই আমাদের কালের চিত্র এই সমাজের রূপ।

 

 

ছবি সংগৃহীত

কবির “কালের চিত্র” বইটি কেউ সংগ্রহ করতে চাইলে ফোন করুন এই নাম্বারে – ০১৪০৭২৭৯২৬৬

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফেরদৌস আহমেদ’র কবিতা ”সমাজের রুপ”

আপডেট সময় : ০৪:৩৭:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩

গোয়াল ভাইয়ের কারসাজিতে জল হলো আজ দুধ
কর্জ গেছে নির্বাসনে রাজ্য চালায় সুদ।

মিথ্যাবাদী সম্মানি আজ সত্য কথায় দোষ
সাহেব বাবু জাবর কাটে কার্য চালায় ঘোষ।

শাশুড়ি আজ সাপের মতো নকুল হল বউ
মৌমাছি আজ লাগে না আর মানুষ বানায় মৌ।

ব্যভিচার আজ বড়ই সহজ কষ্টতর বিয়া
জামাই বউ আজ তিক্ত লাগে মিষ্টি পরকীয়া।

খবর কাগজ পায় না খবর আকাশ পাতাল ঘেঁটে
বাধ্য হয়ে খবর লেখে কার বাবু কার পেটে।

বোনের জমি জোর করে খায় মায়ের পেটের ভাই
ছেলের ঘরে পীরের ছবি বাপের জায়গা নাই।

চিকিৎসক আজ চিকিৎসাতে দিচ্ছে মনোযোগ
সুস্থ দেহে মেশিন দিয়ে খুঁজছে নানা রোগ।

মান বাঁচাতে মা করে তার নবজাতক খুন
মানুষ হয়ে হত্যা করে মানবজাতির ভ্রূণ।

নগ্নরা আজ সেলিব্রেটি ভদ্ররা আজ চুপ
এই আমাদের কালের চিত্র এই সমাজের রূপ।

 

 

ছবি সংগৃহীত

কবির “কালের চিত্র” বইটি কেউ সংগ্রহ করতে চাইলে ফোন করুন এই নাম্বারে – ০১৪০৭২৭৯২৬৬