মৃগালী কান্দাপাড়া যুবসমাজের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৭:৪১:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
গৌরীপুর প্রতিদিন ঃ ২৩ মার্চ সোমবার ঈদের ৩য় দিনে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের -মৃগালী কান্দাপাড়া যুবসমাজের উদ্যোগে-, মৃগালী সিরাক প্রাথমিক বিদ্যালয়ের মাঠে “ঈদ পুনর্মিলনী, আকর্ষণীয় খেলা ও মেলা”অনুষ্ঠিত হয়েছে।উক্ত অনুষ্ঠানে বালিকাদের জন্য অংক দৌড়, বালক ও প্রাপ্ত বয়স্কদের জন্য মোরগ লড়ায় ও হাড়ি ভাংগা, শিশুদের জন্য বিস্কুট দৌড়, বয়স্কদের জন্য বাঘ উড়ে-পাখি উড়ে খেলা এবং ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। প্রতিটি খেলায় ১ম, ২য় ও ৩য় পুরষ্কার দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক, বাংলাদেশ ইয়ূথ ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ও ১৫ দলী সমমনা গণতান্ত্রিক জোটের প্রধান সমন্বয়কারী মুহাম্মদ সাইদুর রহমান, বিশেষ অতিথি, ময়মনসিংহ মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সহ-সাংগঠনিক সম্পাদক, ময়মনসিংহের অন্যতম অরাজনৈতিক মানবসেবা মূলক সংগঠন মানবকল্যাণ ফোরাম এর প্রতিষ্ঠাতা সভাপতি ও তরুণ সমাজসেবক এম. জুবায়ের আহমেদ। সভাপতিত্ব করেন স্কুলের সভাপতি মোঃ সবুজ মিয়া ও সঞ্চালনায় ছিলেন তরুণ সমাজসেবক ও উদ্যোক্তা মোঃ হাবিবুর রহমান হাবিব।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপভোগ করেন আশপাশের কয়েক গ্রামের শিশো-কিশোর, বালক, প্রাপ্ত বয়ষ্ক ও বয়ষ্কজনেরা।











