ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গৌরীপুরে দরিদ্র কৃষকের তিনটি গরু চুরি, ক্ষতির পরিমাণ প্রায় আড়াই লাখ টাকা Logo গৌরীপুরে সেবানীড় ফাউন্ডেশনের উদ্যোগে রক্তদাতা ও সংগঠনকে সম্মাননা প্রদান Logo ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের বর্ধিত কমিটিতে স্থান পেলেন গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের দুই ছাত্রনেতা Logo রামগোপালপুর ইউপি নির্বাচনে জামায়াতের প্রার্থী রফিকুল ইসলাম রুবেল মাস্টার Logo গৌরীপুর মহিলা কলেজে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন  Logo গৌরীপুরে ভাংনামারী ইউনিয়ন ওলামা দলের আহ্বায়ক কমিটি ঘোষণা; আহ্বায়ক সিদ্দিক, সদস্য সচিব মালেক Logo ৫৫তম স্বাধীনতা দিবস” উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। Logo গৌরীপুর মহিলা কলেজ’র উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন Logo মৃগালী কান্দাপাড়া যুবসমাজের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত Logo গৌরীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হয়ে জনসেবা করতে চান তরুণদল নেতা জান (আল আমিন) জিন্দানী।

গৌরীপুরে দরিদ্র কৃষকের তিনটি গরু চুরি, ক্ষতির পরিমাণ প্রায় আড়াই লাখ টাকা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৬:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
গৌরীপুর প্রতিদিন
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ৮ নং ডৌহাখলা ইউনিয়নের চর শ্রীরামপুর (দক্ষিণ পাড়া) গ্রামে এক দরিদ্র কৃষকের গোয়ালঘর থেকে তিনটি গরু চুরির ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী হযরত খাঁ জানান, রোববার (১২ জুলাই/২৬) দিবাগত রাত আনুমানিক ৪টার দিকে বৃষ্টির সুযোগ নিয়ে দুর্বৃত্তরা তার গোয়ালঘর থেকে একটি শাহীওয়াল জাতের কালো রঙের গাভী, একটি লাল রঙের ফ্রিজিয়ান ষাঁড় এবং একটি কালো রঙের বকনা বাছুর চুরি করে নিয়ে যায়। সকালে প্রায় ৯টার দিকে গোয়ালঘরে গিয়ে তিনি গরুগুলো না দেখে বিষয়টি জানতে পারেন।
হযরত খাঁ বলেন, “চুরি হওয়া গাভীটি প্রতিদিন প্রায় ৪ কেজি দুধ দিত। গরু পালন করেই আমার সংসার চলত। চুরি হওয়া তিনটি গরুর আনুমানিক মূল্য ২ লাখ ২০ থেকে ২ লাখ ৩০ হাজার টাকা।”
স্থানীয় বাসিন্দা নজরুল মিয়া বলেন, এলাকায় চুরির ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ আতঙ্কে রয়েছেন। চুরির ভয়ে অনেকেই রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারছেন না।
একই গ্রামের বাসিন্দা মনসুর খাঁ বলেন, “হযরত খাঁ একজন দরিদ্র কৃষক। অনেক ধারদেনা করে তিনি গরুগুলো কিনে লালন-পালন করছিলেন। এক রাতের চুরিতে পরিবারটি সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে।”
​এলাকাবাসী সূত্রে জানা গেছে, একই মহল্লায় গত কয়েকদিনের মধ্যে এটি তৃতীয়বারের মতো গরু চুরির ঘটনা। একের পর এক চুরির ঘটনায় পুরো এলাকায় এখন চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনা, পুলিশি টহল জোরদার এবং চুরি যাওয়া গরু উদ্ধারের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান বলেন, গরু চুরি হওয়ার ঘটনায় কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
উল্লেখ্য যে উক্ত উপজেলা শুধুমাত্র, বোকাইনগর, রামগোপালপুর ও ডৌহাখলা এই তিন ইউনিয়নে গত ৩ মাসে ৫০টি গরু চুরির ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গৌরীপুরে দরিদ্র কৃষকের তিনটি গরু চুরি, ক্ষতির পরিমাণ প্রায় আড়াই লাখ টাকা

আপডেট সময় : ১১:২৬:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬