ঢাকা ০৭:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo রামগোপালপুর ইউপি নির্বাচনে জামায়াতের প্রার্থী রফিকুল ইসলাম রুবেল মাস্টার Logo গৌরীপুর মহিলা কলেজে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন  Logo গৌরীপুরে ভাংনামারী ইউনিয়ন ওলামা দলের আহ্বায়ক কমিটি ঘোষণা; আহ্বায়ক সিদ্দিক, সদস্য সচিব মালেক Logo ৫৫তম স্বাধীনতা দিবস” উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। Logo গৌরীপুর মহিলা কলেজ’র উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন Logo মৃগালী কান্দাপাড়া যুবসমাজের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত Logo গৌরীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হয়ে জনসেবা করতে চান তরুণদল নেতা জান (আল আমিন) জিন্দানী। Logo গৌরীপুরে ইয়ামাহা রাইডার্স ক্লাবের (YRC) গ্র্যান্ড ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পাভেল’র ওপর হামলার বিচার দাবিতে গৌরীপুরে মানববন্ধন Logo স্বাধীনতার ৫৪ বছর পার হলেও পাকা হয়নি গৌরীপুরের বলুহা গ্রামের দেড় কিমি রাস্তা ; দুর্ভোগে কয়েক হাজার মানুষ

সেনাবাহিনীর টহলে গৌরীপুরে ভিজিএফ’র ১০৭ বস্তা চাল আটক

মোখলেছুর রহমান
  • আপডেট সময় : ০৭:০১:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫ ৮৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
মোখলেছুর রহমান, গৌরীপুর প্রতিদিন
ময়মনসিংহের গৌরীপুরের রামগোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ছোট ভাই ও তাঁর শ্যালক কর্তৃক ভিজিএফ এর চাল আত্মসাতের চেষ্টাকালে ৩ হাজার ২শ ১০ কেজি চাল জব্ধ করেছেন সেনবাহিনীর একটি দল। আজ সোমবার ভোরে পরিষদের কাছেই এক বাড়ি থেকে অভিযান চালিয়ে ১০৭ বস্তা(৩২২১ কেজি) চাল উদ্ধারসহ এক নারীকে আটক করা হয়।
স্থানীয় ও সেনাবাহিনীর তথ্যে জানা গেছে রবিবার(১জুন/২৫) গৌরীপুরের রামগোপালপুর ইউনিয়ন পরিষদে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম শুরু হয়। ওই চাল সঠিকভাবে বিতরণ না করে পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল-আমীন জনির নির্দেশে তাঁর ভাই রতন মাস্টার ও শ্যালক তুহিনকে দিয়ে গভীর রাতে বিক্রি করে দেন। পরে ওই চাল পরিষদের পাশে মো. শাহজাহানের বাড়িতে রাখা হয়। সোমবার ভোর চারটার দিকে নির্দিষ্ট ঐ চাল নির্ধারিত স্থানে নিয়ে যাওয়ার সময় সড়কে টহলরত সেনাবাহিনীর হাতে ধরা পড়ে। এ সময় অনেকে পালিয়ে গেলেও কথিত কালোবাজারি শাহজাহানের স্ত্রী মোছাম্মৎ কল্পনা আক্তার(৪৫) ধরা পড়েন। পরে সেনাবাহিনীর দলটি তাঁর বাড়িতে গিয়ে ১০৭ বস্তা চালের সন্ধান পান।
এ বিষয়ে জানতে চাইলে রামগোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনির মোবাইল নাম্বারে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে  পরিষদের সচিব টুম্পা রানী এ বিষয়ে কোনো কথা বলতে রাজী হননি।
জানতে চাইলে গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাজ্জাদুল হাসান কালের কন্ঠকে বলেন,বিষয়টি জানতে পেরে খোঁজ খবর নেওয়া হচ্ছে। বরাদ্ধকৃত চালের নয়ছয় হলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সেনাবাহিনীর টহলে গৌরীপুরে ভিজিএফ’র ১০৭ বস্তা চাল আটক

আপডেট সময় : ০৭:০১:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫