রামগোপালপুর ইউপি নির্বাচনে জামায়াতের প্রার্থী রফিকুল ইসলাম রুবেল মাস্টার
- আপডেট সময় : ০৪:১৫:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
গৌরীপুর প্রতিদিনঃ
আসন্ন ৭নং রামগোপালপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একক চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক জনাব রফিকুল ইসলাম রুবেল মাস্টারের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। এই ঘোষণার পর থেকে ইউনিয়নের সর্বস্তরের সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।
স্থানীয় ভোটাররা জানান, রামগোপালপুর ইউনিয়নকে দুর্নীতি, স্বজনপ্রীতি ও বৈষম্যমুক্ত একটি আধুনিক ও আদর্শ জনপদ হিসেবে গড়ে তুলতে জনাব রফিকুল ইসলাম রুবেল মাস্টারের মতো একজন সৎ, উচ্চশিক্ষিত ও সাহসী প্রার্থীর বিকল্প নেই। শিক্ষক হিসেবে এলাকায় তাঁর একটি পরিচ্ছন্ন ও গ্রহণযোগ্য ভাবমূর্তি রয়েছে।
শিক্ষাগত ও সামাজিক পরিচিতি:
জনাব রফিকুল ইসলাম দেশের শীর্ষস্থানীয় বিদ্যাপীঠ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (SUST) থেকে স্নাতক (অনার্স) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় (DU) থেকে সফলতার সাথে স্নাতকোত্তর (মাস্টার্স) ডিগ্রি সম্পন্ন করেছেন। এর পাশাপাশি তিনি ইসলামি আরবী বিশ্ববিদ্যালয় থেকে কামিল ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি ইসলামাবাদ ফাজিল মাদ্রাসার সহকারী ইংরেজি শিক্ষক এবং বলুহা পূর্ব পাড়া জামে মসজিদের খতিব হিসেবে সমাজ সংস্কার এবং নৈতিকতা শিক্ষা বিস্তারে নিয়োজিত আছেন।
জনগণের সুখ-দুঃখের সাথী:
স্থানীয় সাধারণ জনগণ ও যুবসমাজ মনে করে, জনাব রফিকুল ইসলাম একজন আপসহীন ও ত্যাগী নেতা। বিগত দিনে রাজপথে অধিকার আদায়ের লড়াইয়ে স্বৈরাচারের অবর্ণনীয় জুলুম, নির্যাতন ও কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ সহ্য করেও তিনি কখনো রামগোপালপুরের সাধারণ মানুষের সুখ-দুঃখের পথ থেকে বিচ্যুত হননি। সাবেক এই কারানির্যাতিত ছাত্রনেতা সবসময়ই সাধারণ মানুষের আপদে-বিপদে পাশে দাঁড়িয়েছেন।
উন্নয়নের অঙ্গীকার:
চেয়ারম্যান পদপ্রার্থী জনাব রফিকুল ইসলাম রুবেল মাস্টার জানান, “রামগোপালপুর ইউনিয়নকে একটি আদর্শ ও বৈষম্যহীন মডেল ইউনিয়নে রূপান্তর করাই আমার মূল লক্ষ্য। আমি নির্বাচিত হলে ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত করব। সরকারি বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাসহ যাবতীয় সুযোগ-সুবিধা কোনো প্রকার দালালি বা ঘুষ ছাড়া সরাসরি প্রকৃত প্রাপকদের হাতে পৌঁছে দেওয়া হবে।” তিনি মাদক ও জুয়ামুক্ত নিরাপদ সমাজ গঠনে তরুণ সমাজকে সাথে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, জনাব রফিকুল ইসলামের পক্ষে রামগোপালপুর ইউনিয়নের ভোটারদের দোয়া, সমর্থন ও ভালোবাসা ততই বৃদ্ধি পাচ্ছে। সাধারণ ভোটাররা আশা প্রকাশ করছেন, আগামী নির্বাচনে মেধা ও সততার জয় হবে।













