সংবাদ শিরোনাম :
গৌরীপুর নজরুল ইসলাম সরকার উচ্চ বিদ্যালয়ের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:৪৯:২২ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
গৌরীপুর প্রতিদিন ঃ ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটী ইউনিয়নের নজরুল ইসলাম সরকার উচ্চ বিদ্যালয় শনিবার (৭ নভেম্বর/২৬) জাতীয় সংহতি ও বিপ্লব দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা, আলোচনাসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমলাপুর শেরে বাংলা রেলওয়ে স্কুল এন্ড কলেজের প্রভাষক ও নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি প্রভাষক ওমর ফারুক সোহাগ।

প্রতিষ্ঠানের শিক্ষক মিলনায়তনে শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের নিয়ে ঐতিহাসিক ৭নভেম্বরের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করেন প্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতি ওমর ফারুক সোহাগ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে শিক্ষক শিক্ষার্থী সমন্বয়ে এক বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়।












