ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ঈশ্বরগঞ্জে পুকুরে বিষ প্রয়োগে প্রায় সাড়ে ৩ লাখ টাকার পোনা মাছ ধ্বংস Logo গৌরীপুরে দরিদ্র কৃষকের তিনটি গরু চুরি, ক্ষতির পরিমাণ প্রায় আড়াই লাখ টাকা Logo গৌরীপুরে সেবানীড় ফাউন্ডেশনের উদ্যোগে রক্তদাতা ও সংগঠনকে সম্মাননা প্রদান Logo ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের বর্ধিত কমিটিতে স্থান পেলেন গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের দুই ছাত্রনেতা Logo রামগোপালপুর ইউপি নির্বাচনে জামায়াতের প্রার্থী রফিকুল ইসলাম রুবেল মাস্টার Logo গৌরীপুর মহিলা কলেজে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন  Logo গৌরীপুরে ভাংনামারী ইউনিয়ন ওলামা দলের আহ্বায়ক কমিটি ঘোষণা; আহ্বায়ক সিদ্দিক, সদস্য সচিব মালেক Logo ৫৫তম স্বাধীনতা দিবস” উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। Logo গৌরীপুর মহিলা কলেজ’র উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন Logo মৃগালী কান্দাপাড়া যুবসমাজের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ঈশ্বরগঞ্জে পুকুরে বিষ প্রয়োগে প্রায় সাড়ে ৩ লাখ টাকার পোনা মাছ ধ্বংস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গৌরীপুর প্রতিদিন ঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়নের বৃ কাঠালিয়া গ্রামের মৃত হাসু খা’র ছেলে সবুজ খাঁ’র পুকুরে বুধবার (৫ আগস্ট/২৬) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে বিষ প্রয়োগে প্রায় সাড়ে তিন লাখ টাকার পোনা মাছ মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে ঈশ্বরগঞ্জ থানায়।

অভিযোগে সবুজ খাঁ বলেন, বিবাদীরা আমার একই বংশীয় লোক। তবে তারা খুবই উশৃঙ্খলা, দাঙ্গাবাজ, ভূমিদস্যু ও কলহপ্রিয়।
তাদের সাথে দীর্ঘদিন ধরে আমার জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। আমার স্বত্ত্ব জমির পুকুরের মাছ তোলার জন্য জেলে নিয়োগ করলে বিবাদীরা জেলেকে মাছ ধরতে নিষেধ প্রদান করে। বুধবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার সময় ১নং বিবাদী সুজন খাঁ অন্যান্য বিবাদীদের নিয়ে আমার পুকুরে বিষ (ফিউমিগেশন টেবলেট) প্রয়োগ করে। এসময় অন্যান্য বিবাদীরা বিষ প্রয়োগে সহযোগিতা করে। বিষ প্রয়োগ করে চলে যাওয়ার সময় আমার পুত্র মাহাবুল খাঁ প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার জন্য বাহির হলে তাদেরকে দেখতে পায় এবং বিষ প্রয়োগে নিষেধ করলে আমার ছেলের উপর তারা হামলা চালায়। এতে আমার ছেলে আহত হয়।
এ বিষয়ে জানতে চাইলে মুঠোফোনে সুজন খাঁ’র ছেলে ইনসান খাঁ জানান, তারা কারো পুকুরে কোনো প্রকার বিষ প্রয়োগ করেনি। ইনসান খাঁ উল্টো অভিযোগ করে বলেন, এই পুকুর তাদের। এখানে সবুজ খাঁ অবৈধভাবে দখল করে মাছ চাষ করছে। তারা তাদের পুকুর দখলে আনার জন্য অইনী প্রক্রিয়ায় যাবে।
অভিযোগ সম্পর্কে জানতে চাইলে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রবিউল আজম জানান, ”পুকুরে বিষ প্রয়োগের বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঈশ্বরগঞ্জে পুকুরে বিষ প্রয়োগে প্রায় সাড়ে ৩ লাখ টাকার পোনা মাছ ধ্বংস

আপডেট সময় : ০১:২৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬