ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo রামগোপালপুর ইউপি নির্বাচনে জামায়াতের প্রার্থী রফিকুল ইসলাম রুবেল মাস্টার Logo গৌরীপুর মহিলা কলেজে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন  Logo গৌরীপুরে ভাংনামারী ইউনিয়ন ওলামা দলের আহ্বায়ক কমিটি ঘোষণা; আহ্বায়ক সিদ্দিক, সদস্য সচিব মালেক Logo ৫৫তম স্বাধীনতা দিবস” উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। Logo গৌরীপুর মহিলা কলেজ’র উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন Logo মৃগালী কান্দাপাড়া যুবসমাজের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত Logo গৌরীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হয়ে জনসেবা করতে চান তরুণদল নেতা জান (আল আমিন) জিন্দানী। Logo গৌরীপুরে ইয়ামাহা রাইডার্স ক্লাবের (YRC) গ্র্যান্ড ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পাভেল’র ওপর হামলার বিচার দাবিতে গৌরীপুরে মানববন্ধন Logo স্বাধীনতার ৫৪ বছর পার হলেও পাকা হয়নি গৌরীপুরের বলুহা গ্রামের দেড় কিমি রাস্তা ; দুর্ভোগে কয়েক হাজার মানুষ

গৌরীপুরে আকিজের সেলসম্যানের হাত-পা বেঁধে নির্যাতন ও টাকা ছিনতাই, প্রতিবাদে মানববন্ধন

মোখলেছুর রহমান
  • আপডেট সময় : ০৩:২৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫ ১২৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার গৌরীপুর-শাহগঞ্জ সড়কে বৃহস্পতিবার (২৭মার্চ/২৫) রাত ৮টার দিকে অচিন্তপুর ইউনিয়নের আলিয়া মাদরাসা এলাকায় আকিজ বিড়ি কোম্পানীর সেলসম্যান মো. মোজাম্মেল হোসেনকে হাত-পা বেঁধে শারীরিক নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। এ সময় তার সঙ্গে থাকা প্রায় দুই লাখ টাকা ছিনিয়ে নেয়। মোজাম্মেলের শরীরের ৭টি স্থানে আঘাত করায় ২২টি সেলাই লেগেছে। তিনি এ ইউনিয়নের খান্দার গ্রামের মৃত আব্দুল লতিফের পুত্র।
এ প্রসঙ্গে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মির্জা মাযহারুল আনোয়ার বলেন, এখন পর্যন্ত বিষয়টি আমাকে কেউ জানায় নাই। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনার প্রতিবাদে শুক্রবার (২৮মার্চ/২৫) শাহগঞ্জ বাজারে অচিন্তপুর ইউনিয়ন পরিষদের সামনে মোজাম্মেল হোসেনের বন্ধুদের আয়োজনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
আহত মোজাম্মেল হোসেন জানান, সাইকেল যোগে আমি বাড়ি ফিরছিলাম। সিএনজিটা আমাকে অভারটেক করে যেতেই ৪/৫ মুখোশধারী লোকজন একসাথে হামলা করে। আমার হাত-পা, মুখ ও চোখ বেঁধে নির্যাতন করা হয়। নির্যাতনে এক পর্যায়ে আমি জ্ঞান হারিয়ে ফেলি। এরপরে সঙ্গে থাকা প্রায় দুই লাখ ছিনিয়ে নেয়।
শাহগঞ্জ স্কুল এন্ড কলেজের ২০১৬ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সঞ্চালনা করেন এ প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী আল রাজী রেজভী। বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মিশু, অচিন্তপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. ওলিউল্লাহ, পেশাজীবী অধিকার পরিষদের ময়মনসিংহ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোলাইমান হাসান, অডিটর মো. সোহেল রানা, মো. রফিকুল ইসলাম, সাদ্দাম হোসেন, মো. আল আমিন, শরিফুল ইসলাম শুভ, নাইমুর রহমান দূর্জয়, ফাহাদ আহম্মেদ হিমেল, লিমন মিয়া, জুমন হোসেন, আশিকুল ইসলাম আশিক, হানিফ উদ্দিন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গৌরীপুরে আকিজের সেলসম্যানের হাত-পা বেঁধে নির্যাতন ও টাকা ছিনতাই, প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় : ০৩:২৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫