ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ৫৫তম স্বাধীনতা দিবস” উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। Logo গৌরীপুর মহিলা কলেজ’র উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন Logo মৃগালী কান্দাপাড়া যুবসমাজের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত Logo গৌরীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হয়ে জনসেবা করতে চান তরুণদল নেতা জান (আল আমিন) জিন্দানী। Logo গৌরীপুরে ইয়ামাহা রাইডার্স ক্লাবের (YRC) গ্র্যান্ড ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পাভেল’র ওপর হামলার বিচার দাবিতে গৌরীপুরে মানববন্ধন Logo স্বাধীনতার ৫৪ বছর পার হলেও পাকা হয়নি গৌরীপুরের বলুহা গ্রামের দেড় কিমি রাস্তা ; দুর্ভোগে কয়েক হাজার মানুষ Logo জনসেবা করে পিতার আদর্শকে ধরে রাখতে চান জাহাঙ্গীর Logo ছাত্রশিবির গৌরীপুর উপজেলা শাখার ২০২৬ সেশনের সেট-আপ সম্পন্ন: সভাপতি সালেহীন, সেক্রেটারি আনিছ Logo গৌরীপুরে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে চাল বিতরণ

গৌরীপুরে ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে আবেদন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪ ১৪৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অধ্যক্ষ শফিকুল ইসলাম মিন্টু, গৌরীপুর প্রতিদিন :
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ৭নং রামগোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন জনি’র অপসারণের দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি আবেদন প্রদান করা হয়েছে। সোমবার (২ডিসেম্বর/২৪) আবেদনটি গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদ। তিনি বলেন, আবেদন পেয়েছি বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্মারকলিপি প্রদান শেষে চেয়ারম্যানের অপসারণের দাবিতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মৎস্যজীবী দলের সদস্য জালাল আহমেদ, উত্তর জেলা যুবদলের সদস্য এমদাদুল হক মিলন, শ্রমিকদলের সাবেক সভাপতি মো. সাহাব উদ্দিন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. জাহাঙ্গীর আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে আহত মো. মঞ্জুরুল হক মঞ্জু, খায়রুল ইসলাম, বিএনপি নেতা মো. জাইদুল ইসলাম, এরশাদ আহমেদ, হাবিবুর রহমান হাবিব প্রমুখ। বক্তারা বলেন, ২০জুলাই বৈষম্যবিরোধী ছাত্র-জনতার যে লড়াইয়ে ৩জন শহিদ হয়েছেন, সেখানে জনিও ছিলো। সে হত্যা মামলারও আসামী।
স্মারকলিপিতে তারা উল্লেখ করেন রামগোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন জনির নেতৃত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতাকে ভয়ভীতি প্রদর্শন করেছেন। বিগত ৩টি অর্থবৎসরে নামে-বেনামে প্রকল্প দিয়ে অর্ধকোটি টাকা লুট করেছেন। এ প্রসঙ্গে জানতে আব্দুল্লাহ আল আমিন জনিকে কল করলে মুঠোফোন বন্ধ পাওয়া যায়। এ ব্যাপারে তার পরিবারের একাধিক সদস্য জানান, জনি চেয়ারম্যান-জনবান্ধব হওয়ার কারণেই দ্বিতীয়বারও স্বতন্ত্র প্রার্থী হিসাবে জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন। রাজনৈতিক কারণেই তাকে হয়রানির উদ্দেশ্যে এ অভিযোগ আনা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গৌরীপুরে ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে আবেদন

আপডেট সময় : ০১:৪০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪