ঢাকা ১০:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ৫৫তম স্বাধীনতা দিবস” উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। Logo গৌরীপুর মহিলা কলেজ’র উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন Logo মৃগালী কান্দাপাড়া যুবসমাজের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত Logo গৌরীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হয়ে জনসেবা করতে চান তরুণদল নেতা জান (আল আমিন) জিন্দানী। Logo গৌরীপুরে ইয়ামাহা রাইডার্স ক্লাবের (YRC) গ্র্যান্ড ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পাভেল’র ওপর হামলার বিচার দাবিতে গৌরীপুরে মানববন্ধন Logo স্বাধীনতার ৫৪ বছর পার হলেও পাকা হয়নি গৌরীপুরের বলুহা গ্রামের দেড় কিমি রাস্তা ; দুর্ভোগে কয়েক হাজার মানুষ Logo জনসেবা করে পিতার আদর্শকে ধরে রাখতে চান জাহাঙ্গীর Logo ছাত্রশিবির গৌরীপুর উপজেলা শাখার ২০২৬ সেশনের সেট-আপ সম্পন্ন: সভাপতি সালেহীন, সেক্রেটারি আনিছ Logo গৌরীপুরে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে চাল বিতরণ

বি আর শোয়েব’র কবিতা ”পরজনমে চাই”

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৪:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫ ৪৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

কোথায় গেলে পাই তাহারে কোথায় গেলে পাই
এক রজনীর অর্ধক্ষণেও কাছে যেন পাই।
বুকের পাঁজর বিছিয়ে দিয়ে বসিয়ে তাকে পাশে
নকশী কথার ফুলঝুরিতে আর হাসির সর্বনাশে-
নিজেকে আরো পুড়াতে চাই হয়ে মনভ্রম
শেষ বয়সে তাহার মনই আমার বৃদ্ধাশ্রম।

খোঁপায় তাহার বেলির মালা জোছনা মেখে গায়ে
চোখের ভাঁজে চোখ জমিয়ে চুমুক এঁকে চায়ে-
বলবো তাকে ভালোবাসি বলবো আমি রোজ
শাপলা বিলের শাপলার মতো নেয় যে আমার খোঁজ।
না হয় আমায় ঘৃণার ছলেই রাখুক তাহার মনে
আমি না হয় মুচকি হেসে বলবো তাহার সনে
“এক জীবনে আমি যদি তোমায় না বা পাই
পরজনমে চাই যে তোমায় আমি পুরোটাই।
নীলখামের ওই চাপা কষ্ট এখন না হয় থাক
না হয় আমার এক জনমের সুখ ওড়ে যাক।
আসন পেতে স্রষ্টার পানে দুহাত তুলে চাই
স্বর্গ সুধা তোমার মাঝে যেন খুঁজে পাই।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বি আর শোয়েব’র কবিতা ”পরজনমে চাই”

আপডেট সময় : ০৫:২৪:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

 

কোথায় গেলে পাই তাহারে কোথায় গেলে পাই
এক রজনীর অর্ধক্ষণেও কাছে যেন পাই।
বুকের পাঁজর বিছিয়ে দিয়ে বসিয়ে তাকে পাশে
নকশী কথার ফুলঝুরিতে আর হাসির সর্বনাশে-
নিজেকে আরো পুড়াতে চাই হয়ে মনভ্রম
শেষ বয়সে তাহার মনই আমার বৃদ্ধাশ্রম।

খোঁপায় তাহার বেলির মালা জোছনা মেখে গায়ে
চোখের ভাঁজে চোখ জমিয়ে চুমুক এঁকে চায়ে-
বলবো তাকে ভালোবাসি বলবো আমি রোজ
শাপলা বিলের শাপলার মতো নেয় যে আমার খোঁজ।
না হয় আমায় ঘৃণার ছলেই রাখুক তাহার মনে
আমি না হয় মুচকি হেসে বলবো তাহার সনে
“এক জীবনে আমি যদি তোমায় না বা পাই
পরজনমে চাই যে তোমায় আমি পুরোটাই।
নীলখামের ওই চাপা কষ্ট এখন না হয় থাক
না হয় আমার এক জনমের সুখ ওড়ে যাক।
আসন পেতে স্রষ্টার পানে দুহাত তুলে চাই
স্বর্গ সুধা তোমার মাঝে যেন খুঁজে পাই।”