ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গৌরীপুরে দরিদ্র কৃষকের তিনটি গরু চুরি, ক্ষতির পরিমাণ প্রায় আড়াই লাখ টাকা Logo গৌরীপুরে সেবানীড় ফাউন্ডেশনের উদ্যোগে রক্তদাতা ও সংগঠনকে সম্মাননা প্রদান Logo ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের বর্ধিত কমিটিতে স্থান পেলেন গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের দুই ছাত্রনেতা Logo রামগোপালপুর ইউপি নির্বাচনে জামায়াতের প্রার্থী রফিকুল ইসলাম রুবেল মাস্টার Logo গৌরীপুর মহিলা কলেজে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন  Logo গৌরীপুরে ভাংনামারী ইউনিয়ন ওলামা দলের আহ্বায়ক কমিটি ঘোষণা; আহ্বায়ক সিদ্দিক, সদস্য সচিব মালেক Logo ৫৫তম স্বাধীনতা দিবস” উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। Logo গৌরীপুর মহিলা কলেজ’র উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন Logo মৃগালী কান্দাপাড়া যুবসমাজের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত Logo গৌরীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হয়ে জনসেবা করতে চান তরুণদল নেতা জান (আল আমিন) জিন্দানী।

গৌরীপুরে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী পালিত

মোখলেছুর রহমান
  • আপডেট সময় : ০২:০৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫ ১৩৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
মোখলেছুর রহমান, গৌরীপুর প্রতিদিন:
বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকীতে ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে বৃহস্পতিবার (৮ মে/২০২৫) স্বজন সমাবেশ কার্যালয়ে কবিতা আবৃত্তি, হৃদয়ে রবীন্দ্রনাথ শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে স্বজন শিল্পীগণ সংগীত পরিবেশন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেডিকেল অফিসার ডা. তামান্না চৌধুরী তুলি। তিনি বলেন, রবীন্দ্রনাথ কর্ম-সৃষ্টি’র জগতে প্রবেশ করতে হবে। ছোট গল্প, কবিতা-গল্প এবং চিত্রকর্মেও অসাধারণ সৃষ্টি জগতে নূতনকে নিয়ে যেতে হবে। তাহলে আমরা একটি সমৃদ্ধ সমাজ গঠনে ভূমিকা রাখতে পারবো।
‘হে নূতন দেখা দিক আরবার’ দলীয় সংগীত মধ্য দিয়ে সংগীতানুষ্ঠান শুরু হয়। স্বজন শিল্পী অনামিকা সরকারে কণ্ঠে সখি ভাবনা কাহারে বলে, শিল্পী গোপা দাসের কণ্ঠে ‘ওই শুনি যেনো চরণধ্বনি রে, আমিরুল মোমেনীনের কন্ঠে ভালোবেসে যদি সুখ নাহি, পৃথা সরকারের কণ্ঠে ‘হে সখা মম হৃদয়ে রহো, চায়না রানী সরকারের কন্ঠে ‘পুরানো সেই দিনের কথা, একেএম মাজহারুল ইসলাম পলাশ ও সাদিকুন নাহার মাহমুদা’র যৌথ কণ্ঠে ‘ সে দিন দু’জনে দুলে ছিনু বনে। কবিতা আবৃত্তিতে করেন নাদিরা জামান পান্না’র অনন্ত প্রেম, সজিব খানের কণ্ঠে সোনার তরী, শামীমা খানম মীনা আবৃত্তি করেন বীর পুরুষ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর স্বজন সমাবেশের সভাপতি শ্যামল। সঞ্চালনা করেন সাহিত্য সম্পাদক আমিরুল মোমেনীন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সোহাগী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের বাংলা বিভাগের প্রভাষক মো. মোখলেছুর রহমান।
আলোচনায় অংশ নেন গৌরীপুর মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক সেলিম আল রাজ, গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক উজ্জ্বল চন্দ্র সরকার, সমাজসেবক রহমত উল্লাহ সুমন, উপজেলা স্বজনের সহসভাপতি লুৎফা রূপা, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সমন্বয়কারী আশিকুর রহমান রাজিব, যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, স্বজন মাহমুদা আক্তার রিপা, নার্গিস আক্তার, ইসরাত জাহান রেখা, মিতু রানী দে, ফাহিম শাহরিয়ার, স্বপন সরকার, সরকারি কলেজ স্বজনের সাংগঠনিক সম্পাদক রমজানুর রহমান নাজিম, গৌরীপুর মাল্টিমিডিয়া সাংবাদিক পরিষদের সদস্য সচিব মোখলেছুর রহমান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম গৌরীপুর শাখার সহসাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ দুদু, দৈনিক সংগ্রামের গৌরীপুর প্রতিনিধি মো. মোখলেছুর রহমান, গৌরীপুর টিভি’র পরিচালক শামীম আনোয়ার, হারুন পাঠাগারের প্রতিষ্ঠাতা মো. হারুন মিয়া প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গৌরীপুরে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী পালিত

আপডেট সময় : ০২:০৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫