ঢাকা ০৫:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গৌরীপুরে প্রয়াত দলিল লেখক মজিবুর রহমান’র পরিবারের পাশে দাঁড়ালো গৌরীপুর দলিল লেখক সমিতি Logo ঈশ্বরগঞ্জে পুকুরে বিষ প্রয়োগে প্রায় সাড়ে ৩ লাখ টাকার পোনা মাছ ধ্বংস Logo গৌরীপুরে দরিদ্র কৃষকের তিনটি গরু চুরি, ক্ষতির পরিমাণ প্রায় আড়াই লাখ টাকা Logo গৌরীপুরে সেবানীড় ফাউন্ডেশনের উদ্যোগে রক্তদাতা ও সংগঠনকে সম্মাননা প্রদান Logo ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের বর্ধিত কমিটিতে স্থান পেলেন গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের দুই ছাত্রনেতা Logo রামগোপালপুর ইউপি নির্বাচনে জামায়াতের প্রার্থী রফিকুল ইসলাম রুবেল মাস্টার Logo গৌরীপুর মহিলা কলেজে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন  Logo গৌরীপুরে ভাংনামারী ইউনিয়ন ওলামা দলের আহ্বায়ক কমিটি ঘোষণা; আহ্বায়ক সিদ্দিক, সদস্য সচিব মালেক Logo ৫৫তম স্বাধীনতা দিবস” উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। Logo গৌরীপুর মহিলা কলেজ’র উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন

শুভরঞ্জনের কবিতা ‘রঙিন শব্দ’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩২:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫ ৯৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কে তুমি? এ কী কথা —

চয়ন করে করলে মোরে পরিহাস, হাসির ব্যথা!

-জানিবার আশ মোর,

কে তুমি? এ প্রশ্ন জাগে মোর চিত্তে।

আমি! (হা হা!)যবে শোনো মোর কবিতা—আমি কবি, তাহা বলা যায় কি?

যবে শোনো মোর গান-গায়কের মতো কণ্ঠে বাজে কি?

যবে দেখো চিত্রকলা — আমি যেন রঙ-তুলির কারিগর,

ভাবের রেখা আঁকি আমি জীবন জুড়ে।

আমি নিত্য ভাবনায় করেছি শব্দ চয়ন,

কেমনে করিব তোমারে আস্বাদন?

সুন্দর ভুবনে বইছে মুগ্ধ বাতাস,

শ্রবণে রেখো মোর কল্প এই অভিলাষ।

-তুমি! (হা হা!)যবে করলে মোরে নিয়ে শব্দচয়ন,

রঙিন স্বপ্নে ভাসে মোর মন — ঢেউ তোলে প্রতিদিন।

যবে করলে নিত্য নতুন মোর চিত্র ক্রিয়া,

ভুলিয়া হইল সাড়া আপন নিত্য ক্রিয়া।

-বিচলিত মর্ম মোদের মুগ্ধ ধারাতে,

বসিয়া ভাবছি তোমায় কল্পনার জগতে।

আবার বলছি হে— কে তুমি?

অকারণ রহস্য রাখো কেন, ও বুঝি নিঃশব্দ তুমি?

ওহে, জানিতে চাই যদি তুমি — বলো তবে আমি কী?

-তুমি কী?

আমি — রঙিন শব্দ,এক সুরভিত কবিতা।

মনজুড়ে বাজে যার অন্তরঙ্গ বার্তা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শুভরঞ্জনের কবিতা ‘রঙিন শব্দ’

আপডেট সময় : ০২:৩২:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫

কে তুমি? এ কী কথা —

চয়ন করে করলে মোরে পরিহাস, হাসির ব্যথা!

-জানিবার আশ মোর,

কে তুমি? এ প্রশ্ন জাগে মোর চিত্তে।

আমি! (হা হা!)যবে শোনো মোর কবিতা—আমি কবি, তাহা বলা যায় কি?

যবে শোনো মোর গান-গায়কের মতো কণ্ঠে বাজে কি?

যবে দেখো চিত্রকলা — আমি যেন রঙ-তুলির কারিগর,

ভাবের রেখা আঁকি আমি জীবন জুড়ে।

আমি নিত্য ভাবনায় করেছি শব্দ চয়ন,

কেমনে করিব তোমারে আস্বাদন?

সুন্দর ভুবনে বইছে মুগ্ধ বাতাস,

শ্রবণে রেখো মোর কল্প এই অভিলাষ।

-তুমি! (হা হা!)যবে করলে মোরে নিয়ে শব্দচয়ন,

রঙিন স্বপ্নে ভাসে মোর মন — ঢেউ তোলে প্রতিদিন।

যবে করলে নিত্য নতুন মোর চিত্র ক্রিয়া,

ভুলিয়া হইল সাড়া আপন নিত্য ক্রিয়া।

-বিচলিত মর্ম মোদের মুগ্ধ ধারাতে,

বসিয়া ভাবছি তোমায় কল্পনার জগতে।

আবার বলছি হে— কে তুমি?

অকারণ রহস্য রাখো কেন, ও বুঝি নিঃশব্দ তুমি?

ওহে, জানিতে চাই যদি তুমি — বলো তবে আমি কী?

-তুমি কী?

আমি — রঙিন শব্দ,এক সুরভিত কবিতা।

মনজুড়ে বাজে যার অন্তরঙ্গ বার্তা।