জনসেবা করে পিতার আদর্শকে ধরে রাখতে চান জাহাঙ্গীর
- আপডেট সময় : ০১:১৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
মোখলেছুর রহমান, গৌরীপুর প্রতিদিনঃ জনসেবার ইচ্ছায় জনগণের মতামতের ভিত্তিতে সামনের ইউপি নির্বাচনে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটী ইউনিয়নের ৭নং ওয়ার্ড (সহনাটী)’র সার্বিক উন্নয়ন করার অভিপ্রায় ব্যক্ত করেছেন সহনাটী দক্ষিণ পাড়ার মরহুম নুরুল ইসলাম অরফে চান মিয়া মেম্বারের ছেলে সিঙ্গাপুর প্রবাসি মোঃ জাহাঙ্গীর আলম।
তিনি দীর্ঘদিন ধরে এলাকার সকল স্তরের মানুষের সাথে সুসম্পর্ক বজায় রেখে আসছেন। সামনের ইউপি নির্বাচনে জনগণের রায়ে সদস্য নির্বাচিত হতে পারলে সহনাটী গ্রামের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবেন বলে প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি বলেন, আমার বাবা মরহুম নুরুল ইসলাম (চান মিয়া মেম্বার) ইউপি সদস্য হিসেবে যথেষ্ট সুনাম অর্জন করেছিলেন। এলাকায় তাঁর যথেষ্ট ডাক নাম রয়েছে। আমিও বাবার পথ অনুসরণ করতে চাই।’
মোঃ জাহাঙ্গীর আলম ৬ভাই ও ৫ বোনের মধ্যে একজনের বড়। তিনি ২০০৬ সালে স্থানীয় গিধাউষা হাসন আলী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড থেকে এইচএসসি সম্পন্ন করে বর্তমানে সিঙ্গাপুরে ”পজিশন ইস্কাফোলড সুপারভাইজার এন্ড সেফটি কো-অর্ডিনেটর” হিসেবে কর্মরত রয়েছেন।
সহনাটী গ্রামের রাস্তাঘাটের উন্নয়নসহ এলাকার গরিব দুখী ও মেহনতী মানুষের পাশে থেকে বাবার আদর্শকে ধরে রাখতে চান তিনি। এব্যাপারে তিনি বলেন, ”মহান আল্লাহ তায়ালা যদি কবুল করেন তাহলে ইউপি সদস্য নির্বাচিত হয়ে বাবার যে সুনাম, কৃতিত্ব ছিল, তার সন্তান হয়ে আমি গরীব-দুখী মানুষের সেবক হয়ে সেই সুনাম ধরে রাখতে চাই।
একজন ইউপি সদস্য এলাকার রাস্তাঘাট ও সরকার প্রদত্ত সকল সুযোগ সুবিধাগুলো সাধারণ মানুষের মাঝে পৌঁছে দেওয়ার মাধ্যমেই জনপ্রিয় হয়ে উঠেন। তিনি এব্যাপারে শতভাগ নিরপেক্ষ হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে জনগণের সার্বিক সহযোগিতা কামনা করছেন।














