গৌরীপুরে ইয়ামাহা রাইডার্স ক্লাবের (YRC) গ্র্যান্ড ইফতার মাহফিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৩:২৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ ২০ বার পড়া হয়েছে
গৌরীপুর প্রতিদিন ঃ ময়মনসিংহের গৌরীপুরে উৎসবমুখর পরিবেশে ইয়ামাহা রাইডার্স ক্লাবের (YRC Gouripur) উদ্যোগে ‘গ্র্যান্ড ইফতার মাহফিল’ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) গৌরীপুর মহিলা ডিগ্রি কলেজ মাঠে এসিআই মটরসের সহযোগিতায় ইয়ামাহা মোটরসাইকেল ফ্যান ক্লাবের এই আয়োজনে স্থানীয় রাইডারদের মিলনমেলা ঘটে।
ইফতার মাহফিলে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিআই মটরস লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন, এসিআই মটরস লিমিটেডের সিনিয়র রিজিওনাল সেলস ম্যানেজার ওহিদুল আলম মামুন, টেরিটরি অফিসার মো. আল-আমীন, টেরিটরি অফিসার পারভেজ আহমেদ।
এছাড়াও ইয়ামাহা মোটরসাইকেল ফ্যান ক্লাবের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিলু ঘোষ, নাহিদ শাহ্, আব্দুল্লাহ আল-মামুন, শাহ্জাহান বাদশাহ জুয়েল ও আশরাফ হক রতনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরণের আয়োজন রাইডারদের মধ্যে ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করে এবং নিরাপদ সড়ক ও সুশৃঙ্খল রাইডিং কালচার গঠনে সহায়তা করে। দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।













