ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গৌরীপুরে সেবানীড় ফাউন্ডেশনের উদ্যোগে রক্তদাতা ও সংগঠনকে সম্মাননা প্রদান Logo ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের বর্ধিত কমিটিতে স্থান পেলেন গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের দুই ছাত্রনেতা Logo রামগোপালপুর ইউপি নির্বাচনে জামায়াতের প্রার্থী রফিকুল ইসলাম রুবেল মাস্টার Logo গৌরীপুর মহিলা কলেজে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন  Logo গৌরীপুরে ভাংনামারী ইউনিয়ন ওলামা দলের আহ্বায়ক কমিটি ঘোষণা; আহ্বায়ক সিদ্দিক, সদস্য সচিব মালেক Logo ৫৫তম স্বাধীনতা দিবস” উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। Logo গৌরীপুর মহিলা কলেজ’র উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন Logo মৃগালী কান্দাপাড়া যুবসমাজের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত Logo গৌরীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হয়ে জনসেবা করতে চান তরুণদল নেতা জান (আল আমিন) জিন্দানী। Logo গৌরীপুরে ইয়ামাহা রাইডার্স ক্লাবের (YRC) গ্র্যান্ড ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুমিল্লায় হাসিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ময়মনসিংহের গৌরীপুরে মানববন্ধন

মোখলেছুর রহমান
  • আপডেট সময় : ১২:৩৯:৫২ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪ ১৬৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গৌরীপুর প্রতিদিন : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মইলাকান্দা ইউনিয়নের কাউরাট গ্রামের বাসিন্দা কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় রবি আজিয়াটা টাওয়ারের নিরাপত্তা কর্মী আবুল হাসিম (৬৫) খুনের আলোচিত মামলাটি দ্রুত বিচার ট্রাইবুন্যালে স্থানান্তর, খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে গৌরীপুর পৌর শহরের হারুন পার্কের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

গত ১৯অক্টোবর/২৪ সকালে আবুল হাসিমের হাত-পা ও চোখ বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার দুইদিন পর নিহতের ছেলে মনোয়ার হাসিব মামুন বাদী হয়ে কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের করেন। মামলা নং ২৫, তারিখ: ২১.১০.২৪ ইং।

সোমবার (১১ নভেম্বর/২৪) বিকালে গৌরীপুর উপজেলার সর্বস্তরের জনগণ ও এসএসসি ৯৮ ব্যাচের ব্যানারে এ  মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

আবুল হাসিমের বড় ভাই মোঃ আলী হায়দারের সভাপতিত্বে বক্তব্য রাখেন- মামলার বাদী নিহতের বড় ছেলে মনোয়ার হাসিব মামুন, গৌরীপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ মোঃ বিপ্লব, সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার, সিনিয়র সদস্য কাজী আব্দুল্লাহ আল মামুন, নিহতের ভাতিজা আরিফ আহম্মেদ, গৌরীপুর  পৌরসভার সাবেক কাউন্সিলর জিয়াউর রহমান জিয়া, গৌরীপুর ৯৮ ব্যাচের বন্ধু মোঃ বদরুজ্জামান বদর প্রমুখ।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- আবুল হাসিমের ছোট ভাই অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ আব্দুল হেলিম, গৌরীপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আলী হায়দার রবিন, নিহতের মেয়ে হেপি, শিপু, ছোট ছেলে সিয়ামসহ অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন- রবি আজিয়াটা ও সিকিউরিটি কোম্পানি আইএসএসএল- এর নিষ্ক্রিয়তাই প্রমাণ করে এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন তাঁরা চায় না। কিন্তু এই মানববন্ধন থেকে তাদের হুশিয়ার করে বলতে চাই, অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার ও বিচার না হলে গৌরীপুর রবি সিম বয়কটের ডাক দেয়া হবে। প্রয়োজনে কুমিল্লা পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করা হবে।

মামলার বাদী মামুন বলেন- শুরু থেকেই চৌদ্দগ্রাম থানার পুলিশ তাদের অসহযোগিতা করছে, খুনিদের আড়াল করার চেষ্টা করছে, প্রায় ১ মাস হলেও আজও হত্যাকান্ডের সাথে জড়িত কাউকে শনাক্ত বা গ্রেফতার করতে পারেনি পুলিশ।

অভিযোগের বিষয়ে শুনে ক্ষিপ্ত হয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আক্তারুজ্জামান বলেন- এ বিষয়ে কথা বলতে তিনি বিরক্তবোধ করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কুমিল্লায় হাসিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ময়মনসিংহের গৌরীপুরে মানববন্ধন

আপডেট সময় : ১২:৩৯:৫২ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪