ঢাকা ০২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ৫৫তম স্বাধীনতা দিবস” উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। Logo গৌরীপুর মহিলা কলেজ’র উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন Logo মৃগালী কান্দাপাড়া যুবসমাজের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত Logo গৌরীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হয়ে জনসেবা করতে চান তরুণদল নেতা জান (আল আমিন) জিন্দানী। Logo গৌরীপুরে ইয়ামাহা রাইডার্স ক্লাবের (YRC) গ্র্যান্ড ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পাভেল’র ওপর হামলার বিচার দাবিতে গৌরীপুরে মানববন্ধন Logo স্বাধীনতার ৫৪ বছর পার হলেও পাকা হয়নি গৌরীপুরের বলুহা গ্রামের দেড় কিমি রাস্তা ; দুর্ভোগে কয়েক হাজার মানুষ Logo জনসেবা করে পিতার আদর্শকে ধরে রাখতে চান জাহাঙ্গীর Logo ছাত্রশিবির গৌরীপুর উপজেলা শাখার ২০২৬ সেশনের সেট-আপ সম্পন্ন: সভাপতি সালেহীন, সেক্রেটারি আনিছ Logo গৌরীপুরে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে চাল বিতরণ

সিএনজি চালক সাইফুল ইসলাম’র জানাজায় হাজার হাজার মানুষের ঢল

মোখলেছুর রহমান
  • আপডেট সময় : ০৪:৩২:৩১ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪ ১৫০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোখলেছুর রহমান, গৌরীপুর প্রতিদিন : ময়মনসিংহের গৌরীপুরে বিদ্যুতায়িত হয়ে সাইফুল ইসলাম (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার (১৮নভেম্বর/২৪) উপজেলার সহনাটি ইউনিয়নের সহনাটি গ্রামে। সে একই গ্রামের আব্দুল হাই মুন্সীর পুত্র এবং পেশায় একজন সিএনজি চালক।

সাইফুল ইসলামের চাচা মো. কিতাব আলী জানান, ঘটনার দিন সকালে সাইফুল বৈদ্যুতিক মটরের সাহায্যে বাড়ির সামনের ছোট একটি পুকুর সেচে মাছ ধরে। মাছ ধরা শেষে বৈদ্যুতিক তার ঘুচানোর সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করায় সে বিদ্যুায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এক শিশুর চিৎকারে পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাঁকে উদ্ধার করা হয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে। সাইফুল ইসলামের পিতা আব্দুল হাই মুন্সী ও ইউপি মেম্বার আবুল কাসেম রতন বিষয়টি নিশ্চিত করেন।
গৌরীপুর থানার ওসি মীর্জা মাযহারুল আনোয়ার বলেন, এ বিষয়ে কোন অভিযোগ নেই। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
এদিকে সোমবার রাত ৯টায় মরহুমের নিজ বাড়িতে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে হাজার হাজার মানুষের ঢল নেমে আসে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সিএনজি চালক সাইফুল ইসলাম’র জানাজায় হাজার হাজার মানুষের ঢল

আপডেট সময় : ০৪:৩২:৩১ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪