ঢাকা ০৪:২২ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গৌরীপুরে সেবানীড় ফাউন্ডেশনের উদ্যোগে রক্তদাতা ও সংগঠনকে সম্মাননা প্রদান Logo ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের বর্ধিত কমিটিতে স্থান পেলেন গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের দুই ছাত্রনেতা Logo রামগোপালপুর ইউপি নির্বাচনে জামায়াতের প্রার্থী রফিকুল ইসলাম রুবেল মাস্টার Logo গৌরীপুর মহিলা কলেজে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন  Logo গৌরীপুরে ভাংনামারী ইউনিয়ন ওলামা দলের আহ্বায়ক কমিটি ঘোষণা; আহ্বায়ক সিদ্দিক, সদস্য সচিব মালেক Logo ৫৫তম স্বাধীনতা দিবস” উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। Logo গৌরীপুর মহিলা কলেজ’র উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন Logo মৃগালী কান্দাপাড়া যুবসমাজের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত Logo গৌরীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হয়ে জনসেবা করতে চান তরুণদল নেতা জান (আল আমিন) জিন্দানী। Logo গৌরীপুরে ইয়ামাহা রাইডার্স ক্লাবের (YRC) গ্র্যান্ড ইফতার মাহফিল অনুষ্ঠিত

গৌরীপুরে ছেলেকে জেলে পাঠালেন মা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪ ১৫৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
অধ্যক্ষ শফিকুল ইসলাম মিন্টু, গৌরীপুর প্রতিদিন :
মাদকাসক্ত ছেলের অত্যাচার-নির্যাতনে অতিষ্ট ছিল বিধবা মা ও পরিবারের লোকজন। আর এসব অত্যাচার সইতে না পেরে ছেলেকে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করেছেন তিনি। অতঃপর সেই ছেলেকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। সোমবার (২ডিসেম্বর) ময়মনসিংহের গৌরীপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্র্যাট সুনন্দা সরকার প্রমা এ দন্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত  তরুণের নাম মেহেদী হাসান অন্তর (২১)। তিনি পৌরসভার মধ্যবাজারের মৃত নিমাই মিয়ার ছেলে।
উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদ জানান, আজ সোমবার তিনি নিজ কার্যালয়ে দাপ্তরিক কাজ করছিলেন। এ সময় এক নারী তাঁর ছেলেকে নিয়ে প্রবেশ করেন। পরে ওই নারী কান্না করে বলেন, গত প্রায় ১৭ বছর ধরে তিনি স্বামী হারা। তিন ছেলে ও দুই মেয়েকে নিয়ে জীবন সংগ্রাম করে যাচ্ছেন। এর মধ্যে এক ছেলে অন্তর মাদকাসক্ত হয়ে পড়ে। চাহিদা মতো টাকা না দিলেই চালায় নির্যাতন। কোনো কোনো সময় টাকা না পেলে হাতের কাছে যা পায় তাই ভাঙচুর করে। অনেক সময় দাড়ালো অস্ত্র নিয়ে হুমকী দেয়। এই অবস্থায় তিনি ছেলের বিচার চান। এ সব কথা শুনে তিনি তাৎক্ষনিক আনসার সদস্য দিয়ে অভিযুক্ত ছেলেকে সহকারী কমিশনার ভূমি ও ভ্রাম্যমান ম্যাজিস্ট্র্যাটের কাছে পাঠান।
ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্র্যাট সুনন্দা দরকার প্রমা বলেন, ভুক্তভোগী ওই নারী প্রায় একমাস যাবত ছেলের অত্যাচারে অতিষ্ট ছিলেন। আমরা তাকে কাউন্সিল করে মাদকের পথ থেকে সরিয়ে আনার চেষ্টাও করেছিলাম। কিন্তু তাকে এ পথ থেকে সরানো যাচ্ছিলো না। সোমবার মাদকাসক্ত অবস্থায় পরিবারের ওপর নির্যাতন করে। মাদকাসক্ত অবস্থায় ছেলেকে নিয়ে আসেন তার মা। পরে মা ও ভাইয়ের আবেদনের প্রেক্ষিতে তাঁদের উপস্থিতিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় অভিযুক্ত অন্তর মাদক সেবনের কথা স্বীকার করে। মা ভাইয়ের আবেদন ও স্বাক্ষীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে তাকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়ে জেলা কারাগারে পাঠানো হয়েছে।  উল্লেখ্য গৌরীপুর উপজেলায় মাদকের ব্যবহার ব্যাপক আকার ধারণ করেছে। গত ২৪সেপ্টেম্বর গৌরীপুরের শ্যামগঞ্জ থেকে র‌্যাব ১৩৫ বোতল বিদেশী মদ, ১১নভেম্বর মইলাকান্দা থেকে ২৮ কেজি গাজা, বোকাইনগর থেকে ১৪২ কেজি গাজা উদ্ধার করে যৌথবাহিনী। গত জুন মাসে মাদকাসক্ত ভাতিজার হাতে চাচা খুন হন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গৌরীপুরে ছেলেকে জেলে পাঠালেন মা

আপডেট সময় : ০১:৫৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪