ঢাকা ০৭:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo রামগোপালপুর ইউপি নির্বাচনে জামায়াতের প্রার্থী রফিকুল ইসলাম রুবেল মাস্টার Logo গৌরীপুর মহিলা কলেজে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন  Logo গৌরীপুরে ভাংনামারী ইউনিয়ন ওলামা দলের আহ্বায়ক কমিটি ঘোষণা; আহ্বায়ক সিদ্দিক, সদস্য সচিব মালেক Logo ৫৫তম স্বাধীনতা দিবস” উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। Logo গৌরীপুর মহিলা কলেজ’র উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন Logo মৃগালী কান্দাপাড়া যুবসমাজের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত Logo গৌরীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হয়ে জনসেবা করতে চান তরুণদল নেতা জান (আল আমিন) জিন্দানী। Logo গৌরীপুরে ইয়ামাহা রাইডার্স ক্লাবের (YRC) গ্র্যান্ড ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পাভেল’র ওপর হামলার বিচার দাবিতে গৌরীপুরে মানববন্ধন Logo স্বাধীনতার ৫৪ বছর পার হলেও পাকা হয়নি গৌরীপুরের বলুহা গ্রামের দেড় কিমি রাস্তা ; দুর্ভোগে কয়েক হাজার মানুষ

‘আওয়ামী লীগের একটি নেতা-কর্মীও বিএনপির হাতে মারা যায়নি’- গৌরীপুরে যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নয়ন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪০:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ১৩৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
শফিকুল ইসলাম মিন্টু, গৌরীপুর প্রতিদিন :
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন বলেছেন আওয়ামী লীগ সরকারের পতনের পর আওয়ামী লীগের একটি নেতা-কর্মীও বিএনপির হাতে মারা যায়নি।
বুধবার (২০নভেম্বর) বিকালে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কলতাপাড়া বাজারে যুবদলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফার লিফলেট বিতরণ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।
নূরুল ইসলাম নয়ন বলেন, ‘আওয়ামী লীগের নেতৃবৃন্দ, এমপি-মন্ত্রীরা কিন্তু গত ১৬ বছর বিভিন্ন সময় বক্তৃতায় বলেছেন আওয়ামী লীগের পতন হলে তাদের নাকি পাঁচ লক্ষ নেতা-কর্মী মারা যেতে পারে। কিন্তু আল্লাহর অশেষ রহমত বাংলাদেশে আওয়ামী লীগের একজন নেতা-কর্মী বিএনপির হাতে মারা যায়নি।

তিনি বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান শুরু থেকে সবাইকে ধৈর্যধারণ করার জন্য বলেছেন, সংযত হওয়ার জন্য বলেছেন। অর্থাৎ প্রতিহিংসার যে রাজনীতি গত ১৬ বছর শেখ হাসিনা বাংলাদেশে করে গেছেন সেই রাজনীতি থেকে বাংলাদেশের মানুষকে ফিরিয়ে আনার জন্য আমাদের নেতা তারেক রহমান চেষ্টা করছেন’।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামোর ৩১ দফার কথা উল্লেখ করে তিনি বলেন,’ আমরা গত দুমাস পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন জায়গায় গণসংযোগ করেছি, লিফটের বিতরণ করেছি। এই লিফলেটে ৩১ দফা পরিকল্পনার কথা বলা হয়েছে। আগামী দিনে মানুষের ভোটের মধ্য দিয়ে বিএনপি যদি জনগণের সরকার গঠন করতে পারে তাহলে রাষ্ট্রের সেবা কিভাবে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া যায় সেই কথা বলা আছে। প্রয়োজনে সংস্কারের কথা বলা হয়েছে। এসময় তিনি দলীয় নেতা-কর্মীদের মানুষের দ্বারে দ্বারে গিয়ে ৩১ দফা তুলে ধরার আহ্বান জানান’।

লিফলেট বিতরণ ও পথসভায় অংশ গ্রহণের আগে নূরুল ইসলাম নয়ন কলতাপাড়া বাজারে বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ বিপ্লব হাসানের কবর জিয়ারত করে তাঁর পরিবারের সার্বিক খোঁজ-খবর নেন।
কর্মসূচিতে অংশ নেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সভাপতি শামছুল হক শামছু, সাধারণ সম্পাদক রবিউল করিম বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পু, সদস্য মনোয়ার জাহান সফল, আনোয়ার হোসেন, মজিবুর রহমান, যুবদল নেতা বাহালুল মুন্সি, আব্দুল হান্নান তালুকদার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিক, যুগ্ম আহ্বায়ক আবিদ হাসান রাহাত, পৌর ছাত্রদলের আহ্বায়ক জামাল হোসেন, ওয়ালি উল্লাহ রুবেল প্রমুখ

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

‘আওয়ামী লীগের একটি নেতা-কর্মীও বিএনপির হাতে মারা যায়নি’- গৌরীপুরে যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নয়ন

আপডেট সময় : ০৪:৪০:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪