ঢাকা ০২:০৪ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গৌরীপুরে সেবানীড় ফাউন্ডেশনের উদ্যোগে রক্তদাতা ও সংগঠনকে সম্মাননা প্রদান Logo ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের বর্ধিত কমিটিতে স্থান পেলেন গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের দুই ছাত্রনেতা Logo রামগোপালপুর ইউপি নির্বাচনে জামায়াতের প্রার্থী রফিকুল ইসলাম রুবেল মাস্টার Logo গৌরীপুর মহিলা কলেজে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন  Logo গৌরীপুরে ভাংনামারী ইউনিয়ন ওলামা দলের আহ্বায়ক কমিটি ঘোষণা; আহ্বায়ক সিদ্দিক, সদস্য সচিব মালেক Logo ৫৫তম স্বাধীনতা দিবস” উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। Logo গৌরীপুর মহিলা কলেজ’র উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন Logo মৃগালী কান্দাপাড়া যুবসমাজের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত Logo গৌরীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হয়ে জনসেবা করতে চান তরুণদল নেতা জান (আল আমিন) জিন্দানী। Logo গৌরীপুরে ইয়ামাহা রাইডার্স ক্লাবের (YRC) গ্র্যান্ড ইফতার মাহফিল অনুষ্ঠিত

গৌরীপুর মহিলা কলেজের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন

সেলিম আল রাজ
  • আপডেট সময় : ০৪:০৭:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫ ১১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
  1. সেলিম আল রাজ, গৌরীপুর প্রতিদিন :

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে গৌরীপুর মহিলা কলেজের উদ্যোগে গভর্নিং বডির সভাপতি তানজীন চৌধুরী লিলি এর নেতৃত্বে বুধবার (২৬ মার্চ /২০২৫) বিজয় একাত্তরে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

স্বাধীনতা দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ মো: মাহবুবুল আলম খান। সঞ্চালনা করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মো. সেলিম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তানজীন চৌধুরী লিলি। তিনি বলেন, এক সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা পেয়েছি আমাদের স্বাধীনতা। এই স্বাধীনতা সংগ্রামের গৌরবোজ্জ্বল ইতিহাস নিয়ে এগিয়ে যাচ্ছি আমরা। এসময় অধ্যক্ষ মো: মাহবুবুল আলম খান বলেন, আমাদের মুক্তিযুদ্ধের রয়েছে সুদীর্ঘ ইতিহাস। ১৯৪৭ সালের দেশ ভাগ, ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের পর আমরা অর্জন করি আমাদের প্রিয় স্বাধীনতা। তা আমাদের নতুন প্রজন্মকে জানতে হবে। এছাড়াও আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মো: আব্দুল ছিদ্দিক, সহকারী অধ্যাপক ফারুক হায়দার হোসেন। স্বাধীনতা দিবসের উপর কবিতা আবৃত্তি করেন শরীর চর্চা শিক্ষক নাদিরা জামান পান্না।

জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে অংশ গ্রহণ করেন সহকারী অধ্যাপক মো: রেজওয়ান হোসেন, সহকারী অধ্যাপক নুরঝুমা, সহকারী অধ্যাপক তারিকুল ইসলাম, প্রভাষক আনোয়ার হোসেন, প্রভাষক সৌমিত্র চন্দ্র দাস, প্রভাষক ইয়াছির আরাফাত, প্রভাষক দিলরুবা ইয়াসমিন, প্রভাষক সানোয়ার জাহান, প্রভাষক আব্দুল আলিম খান, প্রভাষক মো: কামাল হোসেন, প্রভাষক রাইসুল ইসলাম,  শিক্ষার্থী ফাইজা জাহান আরবি, তাইয়্যেবা জামান রায়হা, বিউটি সূত্র ধর, সুমাইয়া তাবাসসুম স্নিগ্ধা, নূরে তাবাসসুম মায়ষী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গৌরীপুর মহিলা কলেজের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন

আপডেট সময় : ০৪:০৭:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫