ঢাকা ০৬:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গৌরীপুর সাব-রেজিস্ট্রার রফিকুল ইসলাম’র বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত Logo গৌরীপুরে প্রয়াত দলিল লেখক মজিবুর রহমান’র পরিবারের পাশে দাঁড়ালো গৌরীপুর দলিল লেখক সমিতি Logo ঈশ্বরগঞ্জে পুকুরে বিষ প্রয়োগে প্রায় সাড়ে ৩ লাখ টাকার পোনা মাছ ধ্বংস Logo গৌরীপুরে দরিদ্র কৃষকের তিনটি গরু চুরি, ক্ষতির পরিমাণ প্রায় আড়াই লাখ টাকা Logo গৌরীপুরে সেবানীড় ফাউন্ডেশনের উদ্যোগে রক্তদাতা ও সংগঠনকে সম্মাননা প্রদান Logo ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের বর্ধিত কমিটিতে স্থান পেলেন গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের দুই ছাত্রনেতা Logo রামগোপালপুর ইউপি নির্বাচনে জামায়াতের প্রার্থী রফিকুল ইসলাম রুবেল মাস্টার Logo গৌরীপুর মহিলা কলেজে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন  Logo গৌরীপুরে ভাংনামারী ইউনিয়ন ওলামা দলের আহ্বায়ক কমিটি ঘোষণা; আহ্বায়ক সিদ্দিক, সদস্য সচিব মালেক Logo ৫৫তম স্বাধীনতা দিবস” উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

গৌরীপুরে মাসব্যাপী ২২কিমি সড়কে তালবীজ রোপণের উদ্যোগ নিলেন গৌরীপুর ইউএনও

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪ ১৭০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শফিকুল ইসলাম মিন্টু, গৌরীপুর প্রতিদিন: বজ্রপাত প্রতিরোধ ও জলবায়ু পরিবর্তণের বিরূপ প্রভাব মোকাবেলায় তালবীজ রোপণের এক ব্যতিক্রমী আয়োজনের উদ্যোগ নেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদ। গৌরীপুর সরকারি কলেজ ও গৌরীপুর মহিলা কলেজের শিক্ষার্থী, স্কাউট ও স্বেচ্ছাসেবী সংগঠন গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকদের নিয়ে নিজ হাতে সড়কের দু’পাশে মাসব্যাপী তালবীজ রোপন কার্যক্রম পরিচালনা করেন তিনি। মঙ্গলবার (১৯ নভেম্বর) এ কর্মসূচীর সমাপনি উৎসব অনুষ্ঠিত হয়। কর্মসূচীর সঙ্গে এলাকাবাসীকে সম্পৃক্ত করতে বজ্রপাত প্রতিরোধ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় তালবীজ রোপনে উদ্বুদ্ধকরণ প্রচারাভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন আয়োজিত মাসব্যাপী এ কর্মসূচী চলে সহনাটী ইউনিয়নের ধোপাজাঙ্গালিয়া, মাসকান্দা, জাঙ্গালিয়া, সহনাটী, ভালকাপুর, অচিন্তপুর ইউনিয়নের গাগলা, শাহগঞ্জ, ঈশ্বরগঞ্জ-নেত্রকোণা সড়ক ও ২নং গৌরীপুর ইউনিয়নের শালিহর গ্রামের বিভিন্ন সড়কে।
সমাপনি দিনে স্বেচ্ছাসেবকদের নিয়ে নিজহাতে রাস্তার দু’পাশে তালবীজ রোপণ করেন ইউএনও মো. শাকিল আহমেদ। এসময় এ কর্মসূচী বাস্তবায়নে অংশ নেয় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার কমল কুমার রায়, উপজেলা শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজিব, স্বেচ্ছাসেবক রাকিবুল হাসান রাব্বি, রাজিবুল হাসান, মো. রিয়ে আহম্মেদ, আরাফাত হোসেন রাব্বি, মো. বিজয় মিয়া, মো. আমিরুল ইসলাম, রোভার মিলি আক্তার, রানী আক্তার স্বর্ণা, রিয়া আক্তার, কবিতা আক্তার।
উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদ বলেন, অতি সম্প্রতি বজ্রপাতের প্রবণতা বেড়ে গেছে এবং প্রাণহানি হচ্ছে সহসাই। এই প্রেক্ষাপটে সড়কের পাশে তালবীজ রোপণ করা হয়েছে। বজ্রপাত থেকে রক্ষায় সরকার যে বজ্রনিরোধক দ- স্থাপন করেন সেটাতে প্রায় পাঁচ লাখ টাকার মতো খরচ হয়। আমরা মনে করছি একটি তালগাছ একটি বজ্রনিরোধক দ- হিসাবে কাজ করবে।
গৌরীপুর রক্তাদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজীব বলেন, মাসব্যাপী তালবীজ রোপণ উৎসবের গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকগণ অংশ নিয়েছে। তারা এ কাজ করে উৎফুল্ল। গৌরীপুর রক্তদান ফাউন্ডেশন ১হাজার ৭শ তালবীজ সংগ্রহ করেছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আরও ৫শ তালবীজ সংগ্রহ করা হয়। রাস্তার দু’পাশে ২২ কিলোমিটার এলাকাজুড়ে তালবীজ এবার রোপন করেছি।
ময়মনসিংহের ঈশ^রগঞ্জ-নেত্রকোণা মহাসড়কের গাগলা এলাকায় তালবীজ রোপনের মধ্য দিয়ে ১০ অক্টোবর এ কর্মসূচী শুরু হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গৌরীপুরে মাসব্যাপী ২২কিমি সড়কে তালবীজ রোপণের উদ্যোগ নিলেন গৌরীপুর ইউএনও

আপডেট সময় : ০২:০২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪