ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গৌরীপুরে সেবানীড় ফাউন্ডেশনের উদ্যোগে রক্তদাতা ও সংগঠনকে সম্মাননা প্রদান Logo ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের বর্ধিত কমিটিতে স্থান পেলেন গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের দুই ছাত্রনেতা Logo রামগোপালপুর ইউপি নির্বাচনে জামায়াতের প্রার্থী রফিকুল ইসলাম রুবেল মাস্টার Logo গৌরীপুর মহিলা কলেজে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন  Logo গৌরীপুরে ভাংনামারী ইউনিয়ন ওলামা দলের আহ্বায়ক কমিটি ঘোষণা; আহ্বায়ক সিদ্দিক, সদস্য সচিব মালেক Logo ৫৫তম স্বাধীনতা দিবস” উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। Logo গৌরীপুর মহিলা কলেজ’র উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন Logo মৃগালী কান্দাপাড়া যুবসমাজের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত Logo গৌরীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হয়ে জনসেবা করতে চান তরুণদল নেতা জান (আল আমিন) জিন্দানী। Logo গৌরীপুরে ইয়ামাহা রাইডার্স ক্লাবের (YRC) গ্র্যান্ড ইফতার মাহফিল অনুষ্ঠিত

গৌরীপুরে সিধলং বিলে বিষ প্রয়োগ: পরিবেশ ও জলজ জীববৈচিত্র বিপন্নের আশঙ্কা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৫:১৩ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪ ১৫৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
অধ্যক্ষ শফিকুল ইসলাম মিন্টু, গৌরীপুর প্রতিদিন :
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়নের সিধলং বিলে বিষ প্রয়োগের মাধ্যমে মাছসহ বিভিন্ন জলজ প্রাণী হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২ডিসেম্বর/২৪) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, বিলের পানিতে ভেসে উঠেছে বোয়াল, কাতল, পুটি ও দেশীয় জাতের মাছসহ সাপ, ব্যাঙ এবং অন্যান্য প্রাণী।
সিধলা গ্রামের বাসিন্দা মো. রুক্কো মিয়া জানান, গতকাল রাতে বিলটির ইজারাদার মো. আল-আমিন জেলেদের সঙ্গে নিয়ে মাছ ধরার কাজ শুরু করেন। মাছ ধরার প্রাথমিক পর্যায় শেষে তারা বিলের পানিতে বিষ প্রয়োগ করেন।
হামিদপুর গ্রামের মো. রতন মিয়া বলেন, “সকালে বিলের পানিতে এসে দেখি সব মাছ ও জলজ প্রাণী মরে ভাসছে। এটি ইজারাদার আল-আমিন এবং তার সহযোগী শাহজাহানের কাজ।”
এই ঘটনা একদিকে পরিবেশ ও জলজ জীববৈচিত্রের জন্য অপূরণীয় ক্ষতি করছে, অন্যদিকে এটি জনস্বাস্থ্যের জন্যও হুমকি সৃষ্টি করেছে।
গৌরীপুর উপজেলা সিনিয়র অতিরিক্ত মৎস্য অফিসার রাশেদুল ইসলাম বলেন, “বিলের পানিতে বিষ প্রয়োগ করে মাছ মারা একটি দ-নীয় অপরাধ। এ ধরনের বিষাক্ত পানি জনস্বাস্থ্য এবং পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। এটি পান করলে যে কোনো প্রাণী রোগে আক্রান্ত হতে পারে।”
গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদ জানান, “ঘটনার বিষয়ে আমি অবগত হয়েছি। ইতোমধ্যে একজন প্রতিনিধিকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গৌরীপুরে সিধলং বিলে বিষ প্রয়োগ: পরিবেশ ও জলজ জীববৈচিত্র বিপন্নের আশঙ্কা

আপডেট সময় : ১২:৪৫:১৩ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪