ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গৌরীপুরে সেবানীড় ফাউন্ডেশনের উদ্যোগে রক্তদাতা ও সংগঠনকে সম্মাননা প্রদান Logo ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের বর্ধিত কমিটিতে স্থান পেলেন গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের দুই ছাত্রনেতা Logo রামগোপালপুর ইউপি নির্বাচনে জামায়াতের প্রার্থী রফিকুল ইসলাম রুবেল মাস্টার Logo গৌরীপুর মহিলা কলেজে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন  Logo গৌরীপুরে ভাংনামারী ইউনিয়ন ওলামা দলের আহ্বায়ক কমিটি ঘোষণা; আহ্বায়ক সিদ্দিক, সদস্য সচিব মালেক Logo ৫৫তম স্বাধীনতা দিবস” উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। Logo গৌরীপুর মহিলা কলেজ’র উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন Logo মৃগালী কান্দাপাড়া যুবসমাজের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত Logo গৌরীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হয়ে জনসেবা করতে চান তরুণদল নেতা জান (আল আমিন) জিন্দানী। Logo গৌরীপুরে ইয়ামাহা রাইডার্স ক্লাবের (YRC) গ্র্যান্ড ইফতার মাহফিল অনুষ্ঠিত

লোকাল ট্রেন চালুর দাবিতে  গৌরীপুরে ট্রেন আটকে বিক্ষোভ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫১:০১ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪ ১৪৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
অধ্যক্ষ শফিকুল ইসলাম মিন্টু, গৌরীপুর প্রতিদিন:
করোনাকালে বন্ধ হয়ে যাওয়া লোকাল ট্রেন চালুর দাবিতে ময়মনসিংহের গৌরীপুরে ট্রেন আটকে বিক্ষোভ করেছে এলাকাবাসী। রবিবার(৮ডিসেম্বর/২৪) রাতে গৌরীপুর রেলওয়ে স্টেশনে ঢাকাগামী মহুয়া এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ করে বন্ধ হয়ে যাওয়া লোকাল ট্রেন চালুর দাবি জানানো হয়। পরে গৌরীপুর রেলওয়ে জংশন স্টেশনের কর্মকর্তারা বিক্ষোভকারীদের সাথে কথা বলে রেললাইন থেকে তাদের সরিয়ে নেন।

বক্তরা বলেন ময়মনসিংহ-গৌরীপুর-ভৈরব রেলপথে চলাচলকারী তিনটি লোকাল ট্রেন বন্ধ হয়ে গেছে। এছাড়াও সম্প্রতি ডিসেম্বর থেকে ময়মনসিংহ-গৌরীপুর-জারিয়া ও ময়মনসিংহ-গৌরীপুর-মোহনগঞ্জ রেলপথে চলাচলকারী লোকাল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে করে বিকল্প পথে যাতায়াত করতে গিয়ে যাত্রীদের ভোগান্তির পাশাপাশি অতিরিক্ত অর্থ গুণতে হচ্ছে। পাশাপাশি এসব ট্রেনের হকাররাও বেকার হয়ে গেছে। আমাদের দাবি দ্রুত লোকাল ট্রেনগুলো চালু করা হোক।

মানববন্ধনে বক্তব্য রাখেন ওয়ালিউল্লাহ রুবেল, সাবেক ইউপি সদস্য তোফাজ্জল হোসেন, লোকমান মিয়া, শহিদ মিয়া, মামুন, নরুল্লাহ, বাবু, রমজান, রুবেল, তারু, আছর আলী, কমন মিয়া, রিপন প্রমুখ।

গৌরীপুর জংশন স্টেশনের সহকারি স্টেশন মাস্টার বাপ্পি চন্দ্র দাস বলেন, করোনাকালীন থেকে ময়মনসিংহ-ভৈরব রেলপথে লোকাল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এছাড়াও জনবল সংকটের কারণে ময়মনসিংহ-জারিয়া ও ময়মনসিংহ-মোহনগঞ্জ রেলপথে লোকাল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আজকে লোকাল ট্রেন চালুর দাবিতে এলাকাবাসী ঢাকাগামী মহুয়া এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ করে। আমরা বিক্ষোভকারীদের বুঝিয়ে শুনিয়ে রেললাইন থেকে সরিয়ে আনি। তাদের দাবির বিষয়গুলো আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

লোকাল ট্রেন চালুর দাবিতে  গৌরীপুরে ট্রেন আটকে বিক্ষোভ

আপডেট সময় : ০২:৫১:০১ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪