ঢাকা ০৬:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গৌরীপুর সাব-রেজিস্ট্রার রফিকুল ইসলাম’র বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত Logo গৌরীপুরে প্রয়াত দলিল লেখক মজিবুর রহমান’র পরিবারের পাশে দাঁড়ালো গৌরীপুর দলিল লেখক সমিতি Logo ঈশ্বরগঞ্জে পুকুরে বিষ প্রয়োগে প্রায় সাড়ে ৩ লাখ টাকার পোনা মাছ ধ্বংস Logo গৌরীপুরে দরিদ্র কৃষকের তিনটি গরু চুরি, ক্ষতির পরিমাণ প্রায় আড়াই লাখ টাকা Logo গৌরীপুরে সেবানীড় ফাউন্ডেশনের উদ্যোগে রক্তদাতা ও সংগঠনকে সম্মাননা প্রদান Logo ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের বর্ধিত কমিটিতে স্থান পেলেন গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের দুই ছাত্রনেতা Logo রামগোপালপুর ইউপি নির্বাচনে জামায়াতের প্রার্থী রফিকুল ইসলাম রুবেল মাস্টার Logo গৌরীপুর মহিলা কলেজে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন  Logo গৌরীপুরে ভাংনামারী ইউনিয়ন ওলামা দলের আহ্বায়ক কমিটি ঘোষণা; আহ্বায়ক সিদ্দিক, সদস্য সচিব মালেক Logo ৫৫তম স্বাধীনতা দিবস” উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

শ্যামগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতির বিরুদ্ধে সড়ক অবরোধ

মোখলেছুর রহমান
  • আপডেট সময় : ১২:১৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫ ১১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
মোখলেছুর রহমান, গৌরীপুর প্রতিদিন: নেত্রকোনার পূর্বধলা ও গৌরীপুর উপজেলার মধ্যবর্তী শ্যামগঞ্জ কলেজ গেট এলাকায় সোয়াই নদীর অসমাপ্ত খননকাজ দ্রুত সম্পন্ন করার দাবিতে সড়ক অবরোধ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয় সচেতন মহল।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি/২৫) ময়মনসিংহ-নেত্রকোনা হাইওয়ে রোডে কয়েক ঘণ্টা ধরে এই কর্মসূচি পালিত হয়, সে কর্মসূচিতে ওই এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া সৈয়দ এস. এম. ঋজু অভিযোগ করেন, গত বছর সোয়াই নদীর ৪৬ কিলোমিটার খননকাজ শুরু হলেও মাঝপথে এসে এক কিলোমিটার অংশের কাজ বন্ধ হয়ে যায়। তিনি দাবি করেন, স্থানীয় সংসদ সদস্য নিলুফার আঞ্জুম পপি, ময়মনসিংহের জেলা প্রশাসক এবং নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী সারোয়ার জাহান ঘুষ লেনদেনের মাধ্যমে খননকাজ বন্ধ রেখেছেন। তারা সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করছেন যে, ওই অংশে নদী নেই, অথচ এটি সম্পূর্ণ প্রবাহমান নদী।
অবস্থানকারী ইয়াসিন বলেন, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ভূমিদস্যুদের কাছ থেকে মোটা অঙ্কের ঘুষ নিয়ে তালবাহানা করছেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “সংশ্লিষ্ট প্রকৌশলী বদলি হয়ে পালানোর চেষ্টা করলেও আমরা তা হতে দেব না। নদী খনন সম্পন্ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”
অন্যদিকে, আন্দোলনকারী অর্ক দত্ত বলেন, “আজ আমরা মহাসড়ক অবরোধ করেছি, কিন্তু যদি দ্রুত সিদ্ধান্ত না নেওয়া হয়, তাহলে পানি উন্নয়ন বোর্ডের অফিস এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সামনেও কঠোর কর্মসূচি পালন করা হবে। কোনভাবেই এই দুর্নীতি মেনে নেওয়া হবে না।”
এ বিষয়ে নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী সারোয়ার জাহান বলেন, “কাজের বিষয়ে আমরা ইতোমধ্যে তদন্ত প্রতিবেদন তৈরি করে ঢাকার হেড অফিসে পাঠিয়েছি। সিদ্ধান্ত নেওয়ার পর বিস্তারিত জানানো হবে।”
দুই ঘণ্টারও বেশি সময় ধরে সড়ক অবরোধ চলার পর পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা কোবির আন্দোলনকারীদের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে সাত দিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন বলে আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং যানচলাচল পুনরায় শুরু হয়।
সোয়াই নদীর অসমাপ্ত খননকাজ দ্রুত সম্পন্ন না হলে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। তারা প্রশাসনের প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শ্যামগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতির বিরুদ্ধে সড়ক অবরোধ

আপডেট সময় : ১২:১৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫