ঢাকা ০৭:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo রামগোপালপুর ইউপি নির্বাচনে জামায়াতের প্রার্থী রফিকুল ইসলাম রুবেল মাস্টার Logo গৌরীপুর মহিলা কলেজে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন  Logo গৌরীপুরে ভাংনামারী ইউনিয়ন ওলামা দলের আহ্বায়ক কমিটি ঘোষণা; আহ্বায়ক সিদ্দিক, সদস্য সচিব মালেক Logo ৫৫তম স্বাধীনতা দিবস” উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। Logo গৌরীপুর মহিলা কলেজ’র উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন Logo মৃগালী কান্দাপাড়া যুবসমাজের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত Logo গৌরীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হয়ে জনসেবা করতে চান তরুণদল নেতা জান (আল আমিন) জিন্দানী। Logo গৌরীপুরে ইয়ামাহা রাইডার্স ক্লাবের (YRC) গ্র্যান্ড ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পাভেল’র ওপর হামলার বিচার দাবিতে গৌরীপুরে মানববন্ধন Logo স্বাধীনতার ৫৪ বছর পার হলেও পাকা হয়নি গৌরীপুরের বলুহা গ্রামের দেড় কিমি রাস্তা ; দুর্ভোগে কয়েক হাজার মানুষ

গৌরীপুরে এবার শ্যালকের হাতে ভগ্নীপতি খুন

মোখলেছুর রহমান
  • আপডেট সময় : ০৫:৩৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩ ২৪৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গৌরীপুর প্রতিদিনঃ ময়মনসিংহের গৌরীপুর উপজেলাধীন সিধলা ইউনিয়নের আৎকাপাড়া গ্রামে মঙ্গলবার (৩১জানুয়ারি/২০২৩) শ্যালকের ছুরিকাঘাতে ভগ্নিপতি খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত আব্দুস ছাত্তার (৬০) তারাকান্দা উপজেলার বিশকা ইউনিয়নের হাঁসুয়াকান্দা গ্রামের মৃত সামির উদ্দিনের ছেলে। তিনি শ্বশুরবাড়িতে ঘরজামাই থাকতেন। অভিযুক্ত শ্যালক আলামিন (৩৫) মৃত আব্দুর রশিদের ছেলে। তিনি পেশায় একজন দর্জি। নিহতের স্ত্রী ফিরুজা আক্তার জানান, তাঁর স্বামী ছাত্তার সকালে ঘরের বারান্দায় বসে ভাত খাচ্ছিলেন। এ সময় হঠাৎ তাঁর ছোট ভাই আলামিন একটি কিরিচ নিয়ে এসে পেটে ডুকিয়ে দেন। তারপর একের পর এক  ঘা দিতে থাকেন। তিনি চিৎকার করে লোকজন ডাকাডাকি শুরু করলে আলামিন পালিয়ে যান। প্রতিবেশীর মাধ্যমে জানা যায়,  ছাত্তার বিয়ের পর থেকেই ঘরজামাই থাকেন। পাঁচ ছয় বছর আগে আলামিন মানসিক ভারসাম্য হারিয়ে ফেললে ছাত্তার চিকিৎসা করিয়ে তাকে সুস্থ করে তোলেন। কয়েকদিন ধরে আলামিন তাঁর ভগ্নিপতির সঙ্গে ঝগড়া করতেন।নিহত ছাত্তারের ভাই সুরুজ আলী বলেন, ১৪-১৫ দিন আগে ছাত্তার তাঁর শ্যালক আলামিনের সঙ্গে ঝগড়া করে তাঁদের বাড়িতে ফিরে যান। সেখানে থাকার জন্য একটি ঘর নির্মাণের কাজ শুরু করেন। পাঁচ দিন পর সাত্তারের স্ত্রী ফিরুজা, দুই ছেলে রুবেল ও জুয়েল গিয়ে ফিরিয়ে নিয়ে আসেন। তিনি আবেগাপ্লুত হয়ে বলেন, ‘আমার ভাইকে সেদিন ফিরিয়ে না আনলে আজ তার মরতে হতো না।’

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গৌরীপুরে এবার শ্যালকের হাতে ভগ্নীপতি খুন

আপডেট সময় : ০৫:৩৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩