ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ৫৫তম স্বাধীনতা দিবস” উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। Logo গৌরীপুর মহিলা কলেজ’র উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন Logo মৃগালী কান্দাপাড়া যুবসমাজের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত Logo গৌরীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হয়ে জনসেবা করতে চান তরুণদল নেতা জান (আল আমিন) জিন্দানী। Logo গৌরীপুরে ইয়ামাহা রাইডার্স ক্লাবের (YRC) গ্র্যান্ড ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পাভেল’র ওপর হামলার বিচার দাবিতে গৌরীপুরে মানববন্ধন Logo স্বাধীনতার ৫৪ বছর পার হলেও পাকা হয়নি গৌরীপুরের বলুহা গ্রামের দেড় কিমি রাস্তা ; দুর্ভোগে কয়েক হাজার মানুষ Logo জনসেবা করে পিতার আদর্শকে ধরে রাখতে চান জাহাঙ্গীর Logo ছাত্রশিবির গৌরীপুর উপজেলা শাখার ২০২৬ সেশনের সেট-আপ সম্পন্ন: সভাপতি সালেহীন, সেক্রেটারি আনিছ Logo গৌরীপুরে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে চাল বিতরণ

গৌরীপুরে বিএনপির পদযাত্রায় আ’লীগের হামলা

মোখলেছুর রহমান
  • আপডেট সময় : ০১:৪৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩ ২৪১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গৌরীপুর প্রতিদিনঃ ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ৮নং ডৌহাখলা ইউনিয়ন বিএনপির আয়োজনে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির অন্যতম সদস্য হাফেজ মোঃ আজিজুল হক নেতৃত্বে কেন্দ্রঘোষিত কর্মসূচী অনুযায়ী শান্তিপূর্ণ ইউনিয়ন পদযাত্রার প্রস্তুতিকালে হামলা চালায় একদল সন্ত্রাসী। কলতাপাড়া আনোয়ারা খাতুন রহমানীয়া মাদ্রাসা ও এতিমখানায় শনিবার (১১ ফেব্রুয়ারি/২০২৩) এ হামলা চলে। হামলায় কলতাপাড়া আনোয়ারা খাতুন রহমানীয়া মাদ্রাসা ও এতিমখানার কিছু শিক্ষার্থী আহত হয়। এসময় সন্ত্রাসীরা হামলা, গুলি, ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও ৫জনকে কুপিয়ে জখম করে। হামলায় ১টি প্রাইভেটকার, ৫ টা মোটরসাইকেল, অসংখ্য চেয়ার ভাংচুর করে। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিএনপি নেতা আবুল কাশেম গুলিবিদ্ধ হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। প্রাথমিক চিকিৎসা নেন ইউনিয়ন বিএনপি নেতা সেকান্দর আলী। এছাড়াও আরো অনেকে প্রাথমিক চিকিৎসা নেন। বিএনপি নেতা হাফেজ মোঃ আজিজুল হক বলেন, ছাত্রলীগ ও যুবলীগের একদল সন্ত্রাসী আমাদের পদয়াত্রায় হামলা চালায়। এতে আবুল কাশেম নামে একজন বিএনপি নেতা গুলিবিদ্ধ হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, ” আওয়ামী সন্ত্রাসীরা মাদ্রাসার তহবিল থেকে টাকাসহ মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়।”

হাফেজ আজিজুল হক সহ অন্যান্য নেতাকর্মী এমন ঘৃণ্য হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। ডৌহাখলা ইউনিয়ন আ’লীগের সভাপতি মোঃ কাজিম উদ্দিন বলেন, ”আমার জানা মতে, ডৌহাখলা ইউনিয়নের কোনো ছাত্রলীগ, যুবলীগ কর্মী এমন গর্হিত কাজ করতে পারেনা। এটা নিশ্চই একটা ষড়যন্ত্র।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গৌরীপুরে বিএনপির পদযাত্রায় আ’লীগের হামলা

আপডেট সময় : ০১:৪৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩