ঢাকা ০৬:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo রামগোপালপুর ইউপি নির্বাচনে জামায়াতের প্রার্থী রফিকুল ইসলাম রুবেল মাস্টার Logo গৌরীপুর মহিলা কলেজে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন  Logo গৌরীপুরে ভাংনামারী ইউনিয়ন ওলামা দলের আহ্বায়ক কমিটি ঘোষণা; আহ্বায়ক সিদ্দিক, সদস্য সচিব মালেক Logo ৫৫তম স্বাধীনতা দিবস” উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। Logo গৌরীপুর মহিলা কলেজ’র উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন Logo মৃগালী কান্দাপাড়া যুবসমাজের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত Logo গৌরীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হয়ে জনসেবা করতে চান তরুণদল নেতা জান (আল আমিন) জিন্দানী। Logo গৌরীপুরে ইয়ামাহা রাইডার্স ক্লাবের (YRC) গ্র্যান্ড ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পাভেল’র ওপর হামলার বিচার দাবিতে গৌরীপুরে মানববন্ধন Logo স্বাধীনতার ৫৪ বছর পার হলেও পাকা হয়নি গৌরীপুরের বলুহা গ্রামের দেড় কিমি রাস্তা ; দুর্ভোগে কয়েক হাজার মানুষ

গৌরীপুরে ইন্সুইরেন্স’র টাকা ফেরত পেতে বিক্ষোভ মিছিল

মোখলেছুর রহমান
  • আপডেট সময় : ০৫:৪২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ১৯৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
  1. মোখলেছুর রহমান, গৌরীপুর প্রতিদিন

ময়মনসিংহের গৌরীপুর উপজেলাধীন ডৌহাখলা ইউনিয়নের মৌজা পানাটী ও তার পার্শ্ববর্তী একাধিক গ্রামের শত শত গ্রাহক পপুলার লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লি:এর মাধ্যমে বীমা খুলে এখন নির্ধারিত সময় পার হওয়ার পরও টাকা উত্তোলন করতে পারছেন না। পপুলার লাইফ লাইফ ইন্সুইরেন্স কোম্পানি লি: কর্মকর্তাদের পিছু ঘুরে টাকা না পেয়ে বৃহস্পতিবার (১৯সেপ্টেম্বর/২৪) বিকেলে উপজেলার ডৌহখলা ইউনিয়নের মৌজাপানাটি গ্রামে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ভুক্তভোগী গ্রাহকরা।

গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে জানা যায়, স্থানীয় হারিস উদ্দীন আনসারি এর মাধ্যমে তারা পপুলার লাইফ ইন্সুইরেন্স কোম্পানিতে নিয়ম তান্ত্রিক ভাবে টাকা জমাদান করেন কিন্তু বীমার মেয়াদ শেষ হলেও তারা এখন টাকা পাচ্ছেন না।

ভুক্তভোগী মৌজাপানাটি, স্বল্পপানাটি, পানাটি গ্রামের শরিফ, নাজমা, আব্দুস সোবহান সহ কয়েক জন ভুক্তভোগী গ্রাহক জানান, দ্বিগুণ লাভের লোভ দেখিয়ে তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়। আমরা সঠিক সময়ে মাসিক কিস্তিও দিয়েছি, কিন্তু আমরা মেয়াদ শেষ হবার পর টাকা ফেরত চাইলে হারিস উদ্দীন আনসারি আজ না কাল বলে এরকম ছয় নয় করে কালক্ষেপণ করেন। আমরা আমাদের প্রাপ্য টাকা ফেরত চাই।

এ বিষয়ে হারিস উদ্দিন আনসারি বলেন, ভুক্তভোগীদের অভিযোগ সত্য, আমি সবার ফাইল হেড অফিসে পাঠিয়েছি। আমিও চাই তাদের টাকা গুলো দ্রুত পেয়ে যাক।

এ বিষয়ে পপুলার লাইফ ইন্সুইরেন্স ময়মনসিংহ-২ সার্ভিস সেল ইনচার্জ মো: বাবুল আহমেদ বলেন, হারিস উদ্দিন আনসারি সঠিক সময়ে আমাদের কাছে সকল গ্রাহকের টাকা সময়মত ও নিয়মতান্ত্রিকভাবে জমা দিয়েছেন। যাদের বীমা মেচুরিটি হয়েছে আমরা তাদের টাকা ধীরে দিতে শুরু করেছি। দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গ্রাহকের টাকা দিতে একটু দেরি হচ্ছে। তবে আমরা সকল গ্রাহকের টাকা দিয়ে দেবো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গৌরীপুরে ইন্সুইরেন্স’র টাকা ফেরত পেতে বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ০৫:৪২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪