ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গৌরীপুরে প্রয়াত দলিল লেখক মজিবুর রহমান’র পরিবারের পাশে দাঁড়ালো গৌরীপুর দলিল লেখক সমিতি Logo ঈশ্বরগঞ্জে পুকুরে বিষ প্রয়োগে প্রায় সাড়ে ৩ লাখ টাকার পোনা মাছ ধ্বংস Logo গৌরীপুরে দরিদ্র কৃষকের তিনটি গরু চুরি, ক্ষতির পরিমাণ প্রায় আড়াই লাখ টাকা Logo গৌরীপুরে সেবানীড় ফাউন্ডেশনের উদ্যোগে রক্তদাতা ও সংগঠনকে সম্মাননা প্রদান Logo ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের বর্ধিত কমিটিতে স্থান পেলেন গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের দুই ছাত্রনেতা Logo রামগোপালপুর ইউপি নির্বাচনে জামায়াতের প্রার্থী রফিকুল ইসলাম রুবেল মাস্টার Logo গৌরীপুর মহিলা কলেজে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন  Logo গৌরীপুরে ভাংনামারী ইউনিয়ন ওলামা দলের আহ্বায়ক কমিটি ঘোষণা; আহ্বায়ক সিদ্দিক, সদস্য সচিব মালেক Logo ৫৫তম স্বাধীনতা দিবস” উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। Logo গৌরীপুর মহিলা কলেজ’র উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন

নানা অব্যবস্থাপনায় ভরপুর গৌরীপুর রেলস্টেশন

মোখলেছুর রহমান
  • আপডেট সময় : ০৯:১২:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪ ১৬০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোখলেছুর রহমান, গৌরীপুর প্রতিদিন :

ময়মনসিংহের গৌরীপুর রেলস্টেশনে রয়েছে নানা অব্যবস্থাপনা। প্লাটফর্মের অবস্থা দেখে মনে হচ্ছে বেশ কয়েকমাস ধরে ঝাড়ু দেয়া হয়নি। নোংরা অবস্থায় চলছে যাত্রী সেবা। প্রথম শ্রেণির বিশ্রামগারে দেখা গেছে কয়েকটি ছাগল বিচরন করছে। স্টেশনের যে কয়েকটি শৌচাগার রয়েছে সেখানেও রয়েছে যথেষ্ট অব্যবস্থাপনা। নাম প্রকাশে অনিচ্ছুক একজন রেলকর্মকর্তা জানান, একটা রেলস্টেশনে যতজন সুইপার থাকার কথা তার অর্ধেকও গৌরীপুরে নেই। যার কারণে এই স্টেশনের অবস্থা এমন নোংরা।
গৌরীপুর রেলস্টেশন একটি জংশন স্টেশন। এখানে ময়মনসিংহ থেকে জারিয়া আবার ঢাকা থেকে ময়মনসিংহ হয়ে মোহনগঞ্জ বেশ কয়েকটি ট্রেন চলাচল করে। অন্যদিকে চট্রগ্রামগামী বিজয় এক্সপ্রেস চালু থাকলেও তার সেবার মান নিয়ে যাত্রীদের অসন্তোষ রয়েছে। ময়মনসিংহ থেকে ভৈরবগামী লোকাল ট্রেনটি করোনার কারণে বন্ধ হলে এটি আর চালু হয়নি। এতে হাজার হাজার যাত্রী পড়েছে বিপাকে।
স্টেশনের উত্তর পাশের ওভারব্রিজটি কয়েক বছর ধরে পতিত অবস্থায় পড়ে আছে। সংস্কারের কোনো নাম গন্ধ নেই। ওভারব্রিজের নষ্ট ও পতিত উপকরণ যেকোনো সময় যাত্রীদের মাথায় পড়ে দুর্ঘটনা ঘটতে পারে।
এ বিষয়ে জানতে চাইলে গৌরীপুর স্টেশন মাস্টার মো: সফিকুল ইসলাম বলেন, আমরা এই ওভারব্রিজের বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা বলেছে এটি ২০২৫ সালের মধ্যে সংস্কার করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নানা অব্যবস্থাপনায় ভরপুর গৌরীপুর রেলস্টেশন

আপডেট সময় : ০৯:১২:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪