ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গৌরীপুরে সেবানীড় ফাউন্ডেশনের উদ্যোগে রক্তদাতা ও সংগঠনকে সম্মাননা প্রদান Logo ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের বর্ধিত কমিটিতে স্থান পেলেন গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের দুই ছাত্রনেতা Logo রামগোপালপুর ইউপি নির্বাচনে জামায়াতের প্রার্থী রফিকুল ইসলাম রুবেল মাস্টার Logo গৌরীপুর মহিলা কলেজে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন  Logo গৌরীপুরে ভাংনামারী ইউনিয়ন ওলামা দলের আহ্বায়ক কমিটি ঘোষণা; আহ্বায়ক সিদ্দিক, সদস্য সচিব মালেক Logo ৫৫তম স্বাধীনতা দিবস” উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। Logo গৌরীপুর মহিলা কলেজ’র উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন Logo মৃগালী কান্দাপাড়া যুবসমাজের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত Logo গৌরীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হয়ে জনসেবা করতে চান তরুণদল নেতা জান (আল আমিন) জিন্দানী। Logo গৌরীপুরে ইয়ামাহা রাইডার্স ক্লাবের (YRC) গ্র্যান্ড ইফতার মাহফিল অনুষ্ঠিত

গেটম্যানের দুর্দান্ত সাহসীকতায় বড় ধরণের দুর্ঘটনা থেকে বেঁচে গেলো বিজয় এক্সপ্রেস’র শতাধিক যাত্রী

মোখলেছুর রহমান
  • আপডেট সময় : ০২:০৩:০৯ পূর্বাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪ ১৭০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোখলেছুর রহমান, গৌরীপুর প্রতিদিন: ময়মনসিংহের গৌরীপুর বাসস্ট্যান্ড সংলগ্ন রেলওয়ের লেভেল ক্রসিং পার হওয়ার সময় শনিবার (২নভেম্বর/২৪) রেললাইনে আটকে যায় ইট বোঝাই লড়ি।তৎক্ষনাত ট্রেন আসতে দেখে যাত্রী সহ গৌরীপুর ময়মনসিংহ সড়কের পথচারী ও যানবাহনের সবাই আতঙ্কে ছুটাছুটি শুরু করেন। কিন্তু সতর্ক সাহসী রেলওয়ের গেটম্যান আমির হোসেন লাল পতাকা উড়িয়ে রেললাইনের পাশ দিয়ে ছুটতে শুরু করেন ট্রেন থামানোর জন্য। কাছাকাছি এমন দৃশ্য দেখে ট্রেন চালক লেভেল ক্রসিংয়ে এসে ট্রেন থামাতে সক্ষম হয়।প্রত্যক্ষদর্শীরা জানান গেটম্যানের সাহসিকতায় বড় রকমের দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেনটি। এমন ঘটনা ঘটেছে ময়মনসিংহ -চট্টগ্রাম রেলপথে গৌরীপুর জংশনের আউটার সিগন্যালের কাছে পৌর শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন লেভেল ক্রসিং এলাকায়।
জানা গেছে, শনিবার বিকেলে ইটভাটা থেকে ইট বোঝাই লড়ি ময়মনসিংহে যাওযার পথিমধ্যে লড়িটি গৌরীপুর পৌর শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন (ময়মনসিংহ চট্টগ্রাম রেলপথ) লেভেল ক্রসিং অতিক্রম করার সময় ইঞ্জিন পৃথক হয়ে ইট বোঝাই বডি রেললাইনে আটকে পরে। এসময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা জামালপুর গামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনটি গৌরীপুর জংশনে ঢুকার পথে গেটম্যন আমির হোসেন দেখতে পায় রেলপথের উপর লড়িটি ভেঙ্গে বডি আলাদা হয়ে গেছে ঠিক এ সময় ট্রেন আসতে থাকায় দৌড়ে লাল নিশান উড়িয়ে ট্রেনটিকে থামাতে সক্ষম হই।প্রত্যক্ষদর্শীরা বলেন, আমরা দেখলাম লড়িটি রেললাইনের ওপরে, চারদিকে চিৎকার হট্রগোল চলছে। গেটম্যান লাল রঙের একটি বিশাল পতাকা নিয়ে ট্রেন আসার দিকে ছুটছেন। মনে হয় যেন সিনেমার দৃশ্য।
লড়ি চালক তাইজুল ইসলাম সাইমন বলেন, ইট নিয়ে ময়মনসিংহের দিকে যাচ্ছিলাম। রেলক্রসিং অতিক্রমের সময় লড়ির ইঞ্জিন বডি থেকে পৃথক হয়ে যায়। পরে লালনিশান উড়িয়ে গেটম্যান ট্রেন থামান। পরে স্থানীয়দের সহযোগিতায় ইট নামিয়ে ট্রাক সরিয়ে আনা হয়।
গৌরীপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মো. সফিকুল ইসলাম জানান, আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনটি গৌরীপুর জংশনে আসছিল। এমন সময় রেলগেটে লরি আটকে গেলে গেটম্যান এ বিষয়ে আমাদের জানানোর পর কন্ট্রোলকে অবহিত করি। গেটম্যান লাল নিশান উড়িয়ে ট্রেনটি থামাতে সক্ষম হয়। ট্রেনটি প্রায় ২০ মিনিট আটকে ছিল তাই জামালপুরের উদ্দেশ্যে ৪টা ৫০ মিনিটে ছেড়ে যায়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।তবে এলাকাবাসী জানান অনভিজ্ঞ ড্রাইভার ফিটনেস বিহীন যানবাহন এবং বেপরোয়া চলাচল । এসব সড়কে এ ধরনের যাবাহন চালানোর বৈধতাও নেই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গেটম্যানের দুর্দান্ত সাহসীকতায় বড় ধরণের দুর্ঘটনা থেকে বেঁচে গেলো বিজয় এক্সপ্রেস’র শতাধিক যাত্রী

আপডেট সময় : ০২:০৩:০৯ পূর্বাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪