ঢাকা ০৭:২০ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গৌরীপুরে সেবানীড় ফাউন্ডেশনের উদ্যোগে রক্তদাতা ও সংগঠনকে সম্মাননা প্রদান Logo ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের বর্ধিত কমিটিতে স্থান পেলেন গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের দুই ছাত্রনেতা Logo রামগোপালপুর ইউপি নির্বাচনে জামায়াতের প্রার্থী রফিকুল ইসলাম রুবেল মাস্টার Logo গৌরীপুর মহিলা কলেজে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন  Logo গৌরীপুরে ভাংনামারী ইউনিয়ন ওলামা দলের আহ্বায়ক কমিটি ঘোষণা; আহ্বায়ক সিদ্দিক, সদস্য সচিব মালেক Logo ৫৫তম স্বাধীনতা দিবস” উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। Logo গৌরীপুর মহিলা কলেজ’র উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন Logo মৃগালী কান্দাপাড়া যুবসমাজের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত Logo গৌরীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হয়ে জনসেবা করতে চান তরুণদল নেতা জান (আল আমিন) জিন্দানী। Logo গৌরীপুরে ইয়ামাহা রাইডার্স ক্লাবের (YRC) গ্র্যান্ড ইফতার মাহফিল অনুষ্ঠিত

গৌরীপুরে বালুয়া নদীর উপর ঝুঁকিপূর্ণ সেতু॥ যখন তখন দুর্ঘটনার আশঙ্কা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪ ১৫৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
অধ্যক্ষ শফিকুল ইসলাম মিন্টু, গৌরীপুর প্রতিদিন :
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার চারটি ইউনিয়নের সাথে উপজেলা সদরের সংযোগ রক্ষাকারী সড়কের পৌর শহরের খাদ্যগুদাম সংলগ্ন বালুয়া নদীর উপর বেইলী ব্রীজটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ব্রীজের স্টিলের পাতগুলো ক্ষয় হয়ে ভেঙ্গে ভেঙ্গে গর্ত হয়ে গেছে। ঝুঁকিপূর্ণ এ বেইলী ব্রিজটিতে যেকোন সময় দুর্ঘটনার ঘটতে পারে।
গৌরীপুর উপজেলার অচিন্তপুর, মাওহা, সহনাটি, বোকাইনগর এই চার ইউনিয়নের সাথে উপজেলা সদরের সংযোগ রক্ষাকারী সড়কের বালুয়া নদীর উপর বেইলী ব্রীজটি অবস্থিত। ব্রীজটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ ও শত শত বিভিন্ন যানবাহন চলাচল করে থাকে। ব্রীজের স্টিলের পাতগুলো ক্ষয় হয়ে যাওয়ায় প্রায় দু’বছর যাবৎ স্থানীয় মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এ ব্রীজ দিয়ে যাতায়াত করছে। ইতিমধ্যে ভুক্তভোগী জনসাধারণ এ ব্রীজটি সংস্কারের জন্য সংশিষ্ট কর্তৃপক্ষ বরাবরে দাবি জানিয়ে কোন প্রতিকার পায়নি। ১৯৯৯ সালে সড়ক ও জনপদ অধিদপ্তর কর্তৃক এ ব্রীজটি নির্মিত হয়েছিল। সম্প্রতি ব্রীজটির মালিকানা নিয়ে সড়ক ও জনপদ অধিদপ্তর, এলজিইডি ও গৌরীপুর পৌরসভার মধ্যে চলছে রশি টানাটানি। কেউ এ ব্রীজ সংস্কারের দায়িত্ব নিতে চায়না। ২০১৭সালে ময়মনসিংহ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নাজিম উদ্দিন আহামেদ ব্যক্তিগত উদ্যোগে এ ব্রীজ সংস্কার করেছিলেন। বর্তমানে আবার ব্রিজটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) অসিত বরণ দেব বলেন, উপজেলা পরিষদের তহবিল থেকে ব্রিজটি মেরামত করার জন্য উপজেলা সমন্বয় কমিটির সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে মেরামত করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গৌরীপুরে বালুয়া নদীর উপর ঝুঁকিপূর্ণ সেতু॥ যখন তখন দুর্ঘটনার আশঙ্কা

আপডেট সময় : ০১:২৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪