ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গৌরীপুর সাব-রেজিস্ট্রার রফিকুল ইসলাম’র বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত Logo গৌরীপুরে প্রয়াত দলিল লেখক মজিবুর রহমান’র পরিবারের পাশে দাঁড়ালো গৌরীপুর দলিল লেখক সমিতি Logo ঈশ্বরগঞ্জে পুকুরে বিষ প্রয়োগে প্রায় সাড়ে ৩ লাখ টাকার পোনা মাছ ধ্বংস Logo গৌরীপুরে দরিদ্র কৃষকের তিনটি গরু চুরি, ক্ষতির পরিমাণ প্রায় আড়াই লাখ টাকা Logo গৌরীপুরে সেবানীড় ফাউন্ডেশনের উদ্যোগে রক্তদাতা ও সংগঠনকে সম্মাননা প্রদান Logo ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের বর্ধিত কমিটিতে স্থান পেলেন গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের দুই ছাত্রনেতা Logo রামগোপালপুর ইউপি নির্বাচনে জামায়াতের প্রার্থী রফিকুল ইসলাম রুবেল মাস্টার Logo গৌরীপুর মহিলা কলেজে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন  Logo গৌরীপুরে ভাংনামারী ইউনিয়ন ওলামা দলের আহ্বায়ক কমিটি ঘোষণা; আহ্বায়ক সিদ্দিক, সদস্য সচিব মালেক Logo ৫৫তম স্বাধীনতা দিবস” উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

গৌরীপুরে যৌথবাহিনীর অভিযানে ১৪২ কেজি গাঁজা উদ্ধার, আটক-২

মোখলেছুর রহমান
  • আপডেট সময় : ০২:০৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪ ২০৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
মোখলেছুর রহমান, গৌরীপুর, প্রতিদিন :
ময়মনসিংহের গৌরীপুরে যৌথবাহিনীর অভিযানে ১৪২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ গোয়েন্দা কার্যালয় ও সেনাবাহিনীর যৌথ অভিযানে উপজেলার বোকাইনগর ইউনিয়নের ত্রিশঘর গ্রামে মৃত চাঁন মিয়ার স্ত্রী আবেদা খাতুন (৫৪) এর বাড়ি থেকে ৭টি বস্তায় ১৪২ কেজি গাঁজা উদ্ধার ও দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃতরা হলেন ত্রিশঘর গ্রামের মোঃ দুলাল মিয়ার ছেলে মোকছেদুল (৩২) ও মোঃ আবুল কালাম ফকিরের ছেলে শরীফ (২৪)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মো: কাউছারুল হাসান রনি অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এর আগেও অভিযান চালিয়েছি কিন্তু মাদক ব্যবসায়ী বাবুল মুন্সীকে জায়গামতো এসে ধরতে পারিনি। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি এরকম একটি চালান আসবে। অনেকদিন যাবত তার উপর নাজরদারি ও আমাদের লোকজনদের দিয়ে জাল পেতে রেখেছিলাম। পরবর্তীতে মাদক আসছে জানতে পেরে সে অনুপাতে আমরা আমাদের টীম নিয়ে অবস্থান নেই। ওরা কোনভাবে আমাদের উপস্থিতি টের পেয়ে সট্কে যাওয়ার চেষ্টা করে আমরা ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করতে পেরেছি। যার বাড়িতে ছিল আবেদা সে আমাদের হৈ চৈ শুনেই ঘরে তালা লাগিয়ে পলায়ন করে। পরে আমরা তার বসতঘরে ও রান্নাঘরে অভিযান চালিয়ে ৭টি বস্তায় ১৪২ কেজি গাঁজা উদ্ধার করি।
তিনি আরও জানান, অভিযুক্ত মাদক ব্যবসায়ী বাবুল মুন্সী মাদকের সিন্ডিকেট ও গডফাদার। সে এলাকার যুবসমাজকে মাদকাসক্ত করেছে ও নষ্ট করে ফেলেছে। বাবুলের অনেক বিক্রেতা আছে, যেকারণে তাকে ধরা যায় না। আজকেও তার বিক্রেতা তাকে আমাদের অভিযানের বিষয়টি জানিয়ে দেয়ার কারণে তাকে ধরতে পারি নাই। মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সেনাবাহিনী মিলে এই অভিযান পরিচালনা করেছি। এই চালানটি ব্রাহ্মণবাড়িয়া বিজয় নগর থেকে আনা হয়েছে। মাদক নির্মূলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে উপস্থিত ছিলেন গৌরীপুর অস্থায়ী সেনা ক্যাম্পের মেজর নাঈম ও মেজর রুবাইয়াতের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আরেকটি টিম।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মীর্যা মাজহারুল আনোয়ার বলেন, যৌথ অভিযানে ১৪২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গৌরীপুরে যৌথবাহিনীর অভিযানে ১৪২ কেজি গাঁজা উদ্ধার, আটক-২

আপডেট সময় : ০২:০৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪