ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গৌরীপুরে সেবানীড় ফাউন্ডেশনের উদ্যোগে রক্তদাতা ও সংগঠনকে সম্মাননা প্রদান Logo ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের বর্ধিত কমিটিতে স্থান পেলেন গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের দুই ছাত্রনেতা Logo রামগোপালপুর ইউপি নির্বাচনে জামায়াতের প্রার্থী রফিকুল ইসলাম রুবেল মাস্টার Logo গৌরীপুর মহিলা কলেজে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন  Logo গৌরীপুরে ভাংনামারী ইউনিয়ন ওলামা দলের আহ্বায়ক কমিটি ঘোষণা; আহ্বায়ক সিদ্দিক, সদস্য সচিব মালেক Logo ৫৫তম স্বাধীনতা দিবস” উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। Logo গৌরীপুর মহিলা কলেজ’র উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন Logo মৃগালী কান্দাপাড়া যুবসমাজের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত Logo গৌরীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হয়ে জনসেবা করতে চান তরুণদল নেতা জান (আল আমিন) জিন্দানী। Logo গৌরীপুরে ইয়ামাহা রাইডার্স ক্লাবের (YRC) গ্র্যান্ড ইফতার মাহফিল অনুষ্ঠিত

পুনঃভোট গণনার রায় প্রকাশ, ২৬৬ ভোটে বিজয়ী সহনাটী ইউপি চেয়ারম্যান শামসুজ্জামান জামাল

মোখলেছুর রহমান
  • আপডেট সময় : ০২:৪৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ ১৩৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোখলেছুর রহমান গৌরীপুর প্রতিদিন: ২৬৬ ভোটে চেয়ারম্যান পদে নির্বাচনের আসন পাকাপোক্ত করেছেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ৫নং সহনাটী ইউনিয়নের লাঙ্গল প্রতীকের প্রার্থী মোঃ শামসুজ্জামান জামাল। ২০২১ সালের ইউপি নির্বাচনে উক্ত ইউনিয়নে চেয়ারম্যান পদে শামসুজ্জামান জামাল’র চেয়ে (২৬) ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয় নৌকা প্রতীকের প্রার্থী সালাউদ্দিন কাদের রুবেলকে।  এই ফলাফল না মেনে পুনরায়  ভোট গণনার দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হন মোঃ শামসুজ্জামান।  অনেকদিন মামলা চলার পর গত ২৮ জানুয়ারি/২৫ তারিখে বিচারক, নির্বাচনী ট্রাইব্যুনাল ও সদর সিনিয়র সহকারী জজ, ময়মনসিংহ পবন চন্দ্র বর্মন এর স্বাক্ষরিত আদেশে দেখা যায় ২৬ডিসেম্বর /২১ তারিখে গৌরীপুর উপজেলাধীন সহনাটী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিগত ১৩/০১/২০২২ইং তারিখের চূড়ান্ত ফলাফল এতদ্বারা বাতিল ঘোষণা করা হলো। পুনঃগণনায় প্রাপ্ত ফলাফল অনুযায়ী চেয়ারম্যান পদের লাঙ্গল প্রতীকের প্রার্থী মোহাম্মদ শামসুজ্জামান, পিতামৃত- ইন্তাজ আলী (চেয়ারম্যান পদপ্রার্থী) সাং- গিদাউষা, ইউনিয়ন সহনাটি, উপজেলা -গৌরীপুর, জেলা- ময়মনসিংহ কে বিজয়ী ঘোষণা করা হলো। আদেশে আরো বলা হয় আগামী ৩০ দিনের মধ্যে গেজেট প্রকাশ সহ শপথ গ্রহণের ব্যবস্থা করতে সচিব বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়, ঢাকা কে নির্দেশ প্রদান করা হয়। প্রাপ্ত মোট ফলাফলে দেখা যায় নৌকা প্রতীক নিয়ে মোহাম্মদ সালাউদ্দিন কাদের রুবেল ভোট পায় ৫৯৫৮ আর ৬২২৪ ভোট পান লাঙ্গল প্রতীকের মোঃ শামসুজ্জামান। তাতে তিনি ২৬৬ ভেটের ব্যবধানে জয়লাভ করেন।  নির্বাচনের ফলাফল সম্পর্কে জানতে চাইলে মোঃ শামসুজ্জামান বলেন আমার আইনের প্রতি বিশ্বাস ছিল তাই দেরিতে হলেও আমি সুবিচার পেয়েছি। আমার এলাকার সকল জনগণকে আমার এই বিজয় উৎসর্গ করেদিলাম। অন্যদিকে নৌকার প্রার্থী সালাউদ্দিন কাদের রুবেল এর সাথে মোবাইল ফোনে কথা বলার চেষ্টা করে  পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পুনঃভোট গণনার রায় প্রকাশ, ২৬৬ ভোটে বিজয়ী সহনাটী ইউপি চেয়ারম্যান শামসুজ্জামান জামাল

আপডেট সময় : ০২:৪৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫