ঢাকা ১২:২৭ অপরাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ছাত্রশিবির গৌরীপুর উপজেলা শাখার ২০২৬ সেশনের সেট-আপ সম্পন্ন: সভাপতি সালেহীন, সেক্রেটারি আনিছ Logo গৌরীপুরে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে চাল বিতরণ Logo গৌরীপুরে জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo গৌরীপুরে সংগ্রামী মায়ের ২ জমজ সন্তানের ট্যালেন্টপুলে বৃত্তি কাভ Logo গৌরীপুরের লালখান উচ্চ বিদ্যালয়ের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ Logo গৌরীপুরে শ্রেষ্ঠ শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের সংবর্ধনা Logo গৌরীপুরে বাদলেস এর আয়োজনে নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত Logo গৌরীপুরে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির’র ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন Logo গৌরীপুরে জাতীয়তাবাদী তরুণ দলের লিফলেট বিতরণ, গণমিছিল ও আলোচনাসভা অনুষ্ঠিত  Logo গৌরীপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণিল শোভাযাত্রা

ঈশ্বরগঞ্জ চরজিথর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে ঈদপুর্ণমিলনী

মোখলেছুর রহমান
  • আপডেট সময় : ০৭:১৯:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫ ৮৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোখলেছুর রহমান, গৌরীপুর প্রতিদিন: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার চরজিথর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ তিনদিনব্যাপী ঈদপূর্ণমিলনী উৎসবের আয়োজন করে। বুধবার (২ এপ্রিল/২৫) রাতে সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক লুৎফুল্লাহেল মাজেদ বাবু। তিনি বলেন, আজকের এ আয়োজন প্রাক্তন শিক্ষার্থীদের সাথে বর্তমান শিক্ষার্থীদের সেতুবন্ধন তৈরি হবে। আর এই সেতুবন্ধনের জন্য এ ধরণের উৎসব অত্যন্ত গুরুত্ববহন করে। ঈদের আনন্দকে আরও আনন্দময় করে তুলে।
দীর্ঘদিন পরে সাবেক শিক্ষার্থীদের আগমনে ক্যাম্পাসজুড়ে উৎসবে পরিণত হয়। এ উৎসবে অংশ নেয় প্রতিষ্ঠানের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। দীর্ঘদিন পরে বন্ধু-বান্ধবীদের পেয়ে আবেগ-আপ্লুত হয়ে পড়েন। স্মৃতিচারণে ফিরে যান কৈশোরের দিনলিপিতে। এ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ব্যাংক কর্মকর্তা রূপন তেওয়ারী বলেন, কর্মব্যস্ত জীবন সেখানে প্রাণ আছে স্পন্দন নেই। এখানে আসা মানেই জীবনের সেই স্পন্দনকে খোঁজে ফেরা, হাতপেতে নেয়া। নতুনভাবে এগিয়ে যাওয়ার প্রেরণা পাওয়া। এ উৎসবকে প্রান্তবন্ত করতে আয়োজন করা হয় সিজন-২ মিনিবার ফুটবল টুর্নামেন্টের আসরে অংশ নেয় ২৮টি ব্যাচের শিক্ষার্থী। ফাইনালে অংশ নেন সিনিয়র গ্রুপে ২০০৯ব্যাচ বনাম ২০১০ব্যাচ ও জুনিয়র টিমে ২০১৯ব্যাচ বনাম ২০২১ব্যাচ।
স্মৃতিচারণ ও এ উৎসবে সভাপতিত্ব করেন এ প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী ও তারুন্দিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি ইউপি সদস্য মো. নুরুল হক। সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক লায়ন মোজাম্মেল হক নয়ন। স্বাগত বক্তব্য রাখেন এ প্রতিষ্ঠানের সাবেক অধ্যক্ষ মো. মিজবাহ উদ্দিন, সাবেক শিক্ষার্থী রূপন তেওয়ারী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূইয়া মনি, ঢাকা জজ কোর্টের আইনজীবী এডভোকেট জিতেন্দ্র বর্মণ, কলেজের গভর্ণিং বডির সাবেক সভাপতি লুৎফুর রহমান, যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, গৌরীপুর স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক, সাধারণ সম্পাদক সেলিম আল রাজ, সাংবাদিক শামীম আনোয়ার।
স্মৃতিচারণ করেন সাবেক শিক্ষার্থী রুপন তেওয়ারী, মিজানুর রহমান মাসুদ, মোমিনুর রহমান, জেবিন মিয়া, মোহাইল হোসেন, মেহেদী হাসান বিপুল, আহসান উল্লাহ, আনোয়ার হোসেন সোহাগ, সাজ্জাদুল ইসলাম রমক, শাকিল আহমেদ, সুমন মিয়া প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঈশ্বরগঞ্জ চরজিথর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে ঈদপুর্ণমিলনী

আপডেট সময় : ০৭:১৯:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫