গৌরীপুরে ছাত্রদলের যুগ্ম সম্পাদক হুমায়ুন হত্যার আসামিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন-
- আপডেট সময় : ০৪:১৮:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫ ৬২ বার পড়া হয়েছে
মোখলেছুর রহমান, গৌরীপুর প্রতিদিন:
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটী ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সম্পাদক হুমায়ুন কবীর হত্যাকাণ্ডের আসামিদের গ্রেফতার ও তাদের ফাঁসির দাবিতে শুক্রবার (৮ আগস্ট/২৫) পাছার বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসীর উদ্যোগ মানববন্ধন ও অনুষ্ঠিত হয়।
মানববন্ধন কর্মসূচীতে সভাপতিত্ব করেন সহনাটী ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. এবি সিদ্দিক। সঞ্চালনা করেন সহনাটী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আল মাসুদ রতন। বক্তব্য রাখেন নিহত হুমায়ুনের বাবা আব্দুল কাইয়ুম, বিএনপির সদস্য আবুল খায়ের, সহনাটী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির সাইদুর রহমান এমদাদ, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক আলী আকবর, সহনাটী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুহুল আমিন, সদস্য সচিব জাহাঙ্গীর আলম, পাছার বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাপ মিয়া, ব্যবসায়ী সমিতির উপদেষ্টা শামীম চিশতী, সহনাটী ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. চান মিয়া, বিএনপি নেতা নুরুল ইসলাম, ডা. উসমান আলী, সুলতান মিয়া প্রমুখ।
উল্লেখ্য যে, গত ১৩ জুন/২৫ বিকেল ৬টার দিকে হুমায়ুন কবির (২২) নিজ গ্রাম সোনাকান্দি থেকে পাছার বাজারে যাওয়ার পথে মো. মেহেদী হাসান টুটুলের বাড়ি সামনে যেতেই আসামী পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে তার গতিরোধ করে। এ সময় সে দৌড়ে তারা মিয়ার চায়ের দোকানে আশ্রয় নিলে সেখানেই চাইনিজ (টিপ ছুড়ি) ছুড়ি দিয়ে ছুরিকাঘাত করে হত্যা করে। এ ঘটনায় তার বাবা আব্দুল কাইয়ুম (কাইয়ুম) বাদী হয়ে সোমবার (১৬ জুন/২৫) গৌরীপুর থানায় মামলা দায়ের করেন।
মামলায় মো. বাদল মিয়া (তোতা মিয়া), মো. রাশিদুল ইসলা রানা (রাসু), মো. সজিব মিয়া, রবিন, মো. মেহেদী হাসান টুটুল, মো. মাসুদ রানা, মো. আব্দুল কদ্দুছ, মো. মজিবুর রহমান, মো. সোহাগ মিয়া, মো. শামছুল হক, কামরুল ইসলামের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাতনামা ৫/৬জনকে আসামী করা হয়েছে। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ দিদারুল ইসলাম জানান, মামলার অন্যতম আসামী মো. রাশিদুল ইসলা রানা (রাসু) কে গাজীপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।















