সারাদেশে আওয়ামী ফ্যাসিস্ট’র নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে প্রতিবাদ মিছিল
- আপডেট সময় : ১২:৪৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
গৌরীপুর প্রতিদিনঃ সারাদেশে আওয়ামী ফ্যাসিস্ট ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে ও শেখ হাসিনার বিচার চেয়ে দুর্যোগ ব্যবস্থাপনা মঙ্গলবার (১০ নভেম্বর/২৬) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন’র নির্দেশে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক, গৌরীপুর পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান সাগর’র নেতৃত্বে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিল পরবর্তী সমাবেশ প্রধান অতিথির বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক, গৌরীপুর পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান সাগর,
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদল নেতা হুমায়ুন হোসেন।
বক্তব্য রাখেন উত্তর জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক তাজিজুল ইসলাম রাঙ্গা, উপজেলা বিএনপি নেতা মাহবুব মুন্সি, উপজেলা যুবদল নেতা আজিজুল ইসলাম আরজু, বাবুল, দুলাল, লিটন, আজিজুল ইসলাম সাগর, উপজেলা তাঁতিদলের আহ্বায়ক মুস্তাকিম, যুগ্ম আহ্বায়ক রহমত উল্লাহ। গৌরীপুর উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক সেলিম জাহাঙ্গীর উজ্জ্বল, গৌরীপুর সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু কাউসার, উত্তর জেলা ছাত্রদল নেতা সাজিদ, কালাম, সাজিদ আহমেদ সাগর, আবুল কালাম, মামুন হোসেন, উপজেলা ছাত্রদল নেতা জাহাঙ্গীর, আরাফাত, সোহাগ,সজিব, মোস্তফা, পৌর ছাত্রদল নেতা সুহরাব, শ্রাবণ ও আরো অনেকে।












