ঢাকা ০৬:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গৌরীপুর সাব-রেজিস্ট্রার রফিকুল ইসলাম’র বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত Logo গৌরীপুরে প্রয়াত দলিল লেখক মজিবুর রহমান’র পরিবারের পাশে দাঁড়ালো গৌরীপুর দলিল লেখক সমিতি Logo ঈশ্বরগঞ্জে পুকুরে বিষ প্রয়োগে প্রায় সাড়ে ৩ লাখ টাকার পোনা মাছ ধ্বংস Logo গৌরীপুরে দরিদ্র কৃষকের তিনটি গরু চুরি, ক্ষতির পরিমাণ প্রায় আড়াই লাখ টাকা Logo গৌরীপুরে সেবানীড় ফাউন্ডেশনের উদ্যোগে রক্তদাতা ও সংগঠনকে সম্মাননা প্রদান Logo ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের বর্ধিত কমিটিতে স্থান পেলেন গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের দুই ছাত্রনেতা Logo রামগোপালপুর ইউপি নির্বাচনে জামায়াতের প্রার্থী রফিকুল ইসলাম রুবেল মাস্টার Logo গৌরীপুর মহিলা কলেজে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন  Logo গৌরীপুরে ভাংনামারী ইউনিয়ন ওলামা দলের আহ্বায়ক কমিটি ঘোষণা; আহ্বায়ক সিদ্দিক, সদস্য সচিব মালেক Logo ৫৫তম স্বাধীনতা দিবস” উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

গৌরীপুরে বিএনপির পদযাত্রায় আ’লীগের হামলা

মোখলেছুর রহমান
  • আপডেট সময় : ০১:৪৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩ ২৭২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গৌরীপুর প্রতিদিনঃ ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ৮নং ডৌহাখলা ইউনিয়ন বিএনপির আয়োজনে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির অন্যতম সদস্য হাফেজ মোঃ আজিজুল হক নেতৃত্বে কেন্দ্রঘোষিত কর্মসূচী অনুযায়ী শান্তিপূর্ণ ইউনিয়ন পদযাত্রার প্রস্তুতিকালে হামলা চালায় একদল সন্ত্রাসী। কলতাপাড়া আনোয়ারা খাতুন রহমানীয়া মাদ্রাসা ও এতিমখানায় শনিবার (১১ ফেব্রুয়ারি/২০২৩) এ হামলা চলে। হামলায় কলতাপাড়া আনোয়ারা খাতুন রহমানীয়া মাদ্রাসা ও এতিমখানার কিছু শিক্ষার্থী আহত হয়। এসময় সন্ত্রাসীরা হামলা, গুলি, ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও ৫জনকে কুপিয়ে জখম করে। হামলায় ১টি প্রাইভেটকার, ৫ টা মোটরসাইকেল, অসংখ্য চেয়ার ভাংচুর করে। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিএনপি নেতা আবুল কাশেম গুলিবিদ্ধ হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। প্রাথমিক চিকিৎসা নেন ইউনিয়ন বিএনপি নেতা সেকান্দর আলী। এছাড়াও আরো অনেকে প্রাথমিক চিকিৎসা নেন। বিএনপি নেতা হাফেজ মোঃ আজিজুল হক বলেন, ছাত্রলীগ ও যুবলীগের একদল সন্ত্রাসী আমাদের পদয়াত্রায় হামলা চালায়। এতে আবুল কাশেম নামে একজন বিএনপি নেতা গুলিবিদ্ধ হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, ” আওয়ামী সন্ত্রাসীরা মাদ্রাসার তহবিল থেকে টাকাসহ মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়।”

হাফেজ আজিজুল হক সহ অন্যান্য নেতাকর্মী এমন ঘৃণ্য হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। ডৌহাখলা ইউনিয়ন আ’লীগের সভাপতি মোঃ কাজিম উদ্দিন বলেন, ”আমার জানা মতে, ডৌহাখলা ইউনিয়নের কোনো ছাত্রলীগ, যুবলীগ কর্মী এমন গর্হিত কাজ করতে পারেনা। এটা নিশ্চই একটা ষড়যন্ত্র।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গৌরীপুরে বিএনপির পদযাত্রায় আ’লীগের হামলা

আপডেট সময় : ০১:৪৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩