ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গৌরীপুরে সেবানীড় ফাউন্ডেশনের উদ্যোগে রক্তদাতা ও সংগঠনকে সম্মাননা প্রদান Logo ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের বর্ধিত কমিটিতে স্থান পেলেন গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের দুই ছাত্রনেতা Logo রামগোপালপুর ইউপি নির্বাচনে জামায়াতের প্রার্থী রফিকুল ইসলাম রুবেল মাস্টার Logo গৌরীপুর মহিলা কলেজে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন  Logo গৌরীপুরে ভাংনামারী ইউনিয়ন ওলামা দলের আহ্বায়ক কমিটি ঘোষণা; আহ্বায়ক সিদ্দিক, সদস্য সচিব মালেক Logo ৫৫তম স্বাধীনতা দিবস” উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। Logo গৌরীপুর মহিলা কলেজ’র উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন Logo মৃগালী কান্দাপাড়া যুবসমাজের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত Logo গৌরীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হয়ে জনসেবা করতে চান তরুণদল নেতা জান (আল আমিন) জিন্দানী। Logo গৌরীপুরে ইয়ামাহা রাইডার্স ক্লাবের (YRC) গ্র্যান্ড ইফতার মাহফিল অনুষ্ঠিত

গৌরীপুর বেখৈরহাটী সড়কে লড়ি চাপায় চালক নিহত

মোখলেছুর রহমান
  • আপডেট সময় : ০১:৪১:১২ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩ ২২৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গৌরীপুর প্রতিদিন: গৌরীপুর বেখৈরহাটী সড়কের কুকুয়াখালি ও বেখৈরহাটীর মাঝামাঝি স্থানে শনিবার (২ডিসেম্বর/২৩) লড়ির চাপায় বোকাইনগর ইউনিয়নের দাড়িয়াপুর গ্রামের মোঃ সেলিম মিয়ার ছেলে জিদান (২০) মারা যায়।

নিহতের প্রতিবেশী শহীদ খান জানান,- জিদান ছোটোবেলা থেকেই দাড়িয়াপুর গ্রামে তার নানী মালেকা বানুর কাছে থাকতেন। তিনি মৃত আবুল কাসেমের ছেলে। জিদানের পৈত্রিক বাড়ি অচিন্তপুর ইউনিয়নের ছইয়েরকান্দা গ্রামে। দীর্ঘদিন যাবত সে এ গ্রামের আলমের লড়ি চালাতেন। ঘটনার দিন ইটভাটার জন্য মাটি আনতে সে এবং একই গ্রামের মৃত মিলনের ছেলে মোস্তফা কেন্দুয়া উপজেলার বেকুরহাটি গ্রামে তানিয়া ব্রিকসের জন্য দুইটি লড়ি নিয়ে মাটি আনতে যান। এসময় মোস্তফার গাড়িটি একটি গর্তে আটকে গেলে জিদান সে গাড়িটি উঠাতে যায়। একপর্যায়ে লড়ির সামনের অংশের আংটা ভেঙে ইঞ্জিন উল্টে গেলে জিদান চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

লড়ির মালিক স্বপন মিয়া জানান- তানিয়া, খান ও তাঁরা মিয়া ব্রিকসের জন্য জিদান লড়ি দিয়ে মাটি আনছিলো। দূর্ঘটনাবশত লড়ির আংটা ভেঙে গিয়ে জিদান মারা যায়। জিদানের পরিবারকে আর্থিক সহযোগিতা করা হবে।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, ঘটনাস্থল নেত্রকোণা জেলার কেন্দুয়া থানার অন্তর্গত। নিহতের লাশ বাড়িতে নিয়ে আসলে গৌরীপুর থানার পুলিশ প্রাথমিক তথ্য সংগ্রহ করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গৌরীপুর বেখৈরহাটী সড়কে লড়ি চাপায় চালক নিহত

আপডেট সময় : ০১:৪১:১২ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩