ঢাকা ০৬:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গৌরীপুর সাব-রেজিস্ট্রার রফিকুল ইসলাম’র বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত Logo গৌরীপুরে প্রয়াত দলিল লেখক মজিবুর রহমান’র পরিবারের পাশে দাঁড়ালো গৌরীপুর দলিল লেখক সমিতি Logo ঈশ্বরগঞ্জে পুকুরে বিষ প্রয়োগে প্রায় সাড়ে ৩ লাখ টাকার পোনা মাছ ধ্বংস Logo গৌরীপুরে দরিদ্র কৃষকের তিনটি গরু চুরি, ক্ষতির পরিমাণ প্রায় আড়াই লাখ টাকা Logo গৌরীপুরে সেবানীড় ফাউন্ডেশনের উদ্যোগে রক্তদাতা ও সংগঠনকে সম্মাননা প্রদান Logo ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের বর্ধিত কমিটিতে স্থান পেলেন গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের দুই ছাত্রনেতা Logo রামগোপালপুর ইউপি নির্বাচনে জামায়াতের প্রার্থী রফিকুল ইসলাম রুবেল মাস্টার Logo গৌরীপুর মহিলা কলেজে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন  Logo গৌরীপুরে ভাংনামারী ইউনিয়ন ওলামা দলের আহ্বায়ক কমিটি ঘোষণা; আহ্বায়ক সিদ্দিক, সদস্য সচিব মালেক Logo ৫৫তম স্বাধীনতা দিবস” উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

গৌরীপুরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে শিক্ষক ও শিক্ষার্থীদের ক্লাস বর্জন

মোখলেছুর রহমান
  • আপডেট সময় : ০৪:৩৫:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫ ১৪৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোখলেছুর রহমান, গৌরীপুর প্রতিদিন : ময়মনসিংহের গৌরীপুর উপজেলাধীন ডৌহাখলা ইউনিয়নের কলতাপাড়া মোজাফফর আলী ফকির উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিনের বিরুদ্ধে দুর্নীতি-অনিয়ম ও অর্থআত্মাসাতের অভিযোগে এবং ঐ শিক্ষককে অপসারণের দানিতে বুধবার (১২ ফেব্রুয়ারি/২৫) প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে। এসময় প্রতিষ্ঠানের সভাপতি ইউএনও এম সাজ্জাদুল হাসানের নিকট লিখিত অভিযোগ দায়ের করেন।
এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন উল্লেখ করে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন বলেন, শিক্ষকরা নিয়মিত ক্লাসে যায় না, চায়ের দোকানে আড্ডা দেন। ক্লাস করানোর কথা বলায় শিক্ষকরা শিক্ষার্থীদের নিয়ে ষড়যন্ত্র করছে।
বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো. আব্দুল হাই, মো. জিয়াউর রহমান, মো. রমজান আলী, সহকারী শিক্ষক মো. গোলাম ফকির, দিলোয়ারা আক্তার শিলা, জাহানারা ইয়াসমিন, গৌরী রানী নাথ ও শাহ মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত অভিযোগ ইউএনও বরাবরে দায়ের করেন। অভিযোগে তারা বলেন, শ্রেণি শিক্ষকদের নিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনে অশালীন ভাষায় বেয়াদপ ও অযোগ্য, নিচু জাতের লোক বলে গালি দেন। এসবের প্রতিবাদ করলে, তিনি (ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক) বলেন থাপ্পর মেরে স্কুল থেকে বের করে দিবো। এছাড়াও বিদ্যালয়ের আয়-ব্যয়ের হিসাব, শিক্ষকদের ২০২১সনের জুন মাসের সরকারি বকেয়া বেতন ও ঈদুল আযহার উৎসব ভাতা দিচ্ছেন না। এ প্রসঙ্গে ভারপ্রাপ্ত প্রধান বলেন, নিয়মিত কমিটি না থাকায় বকেয়া বেতন উত্তোলন করা সম্ভব হচ্ছে না।
এসব অভিযোগ প্রসঙ্গে প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি ইউএনও এম সাজ্জাদুল হাসান বলেন, বিদ্যালয়ের অচলাবস্থা নিরসনের জন্য উপজেলা একাডেমিক সুপারভাইজার কমল রায়কে পাঠানো হয়েছে। অভিযোগ তদন্তের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে দায়িত্ব দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গৌরীপুরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে শিক্ষক ও শিক্ষার্থীদের ক্লাস বর্জন

আপডেট সময় : ০৪:৩৫:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫