ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গৌরীপুরে প্রয়াত দলিল লেখক মজিবুর রহমান’র পরিবারের পাশে দাঁড়ালো গৌরীপুর দলিল লেখক সমিতি Logo ঈশ্বরগঞ্জে পুকুরে বিষ প্রয়োগে প্রায় সাড়ে ৩ লাখ টাকার পোনা মাছ ধ্বংস Logo গৌরীপুরে দরিদ্র কৃষকের তিনটি গরু চুরি, ক্ষতির পরিমাণ প্রায় আড়াই লাখ টাকা Logo গৌরীপুরে সেবানীড় ফাউন্ডেশনের উদ্যোগে রক্তদাতা ও সংগঠনকে সম্মাননা প্রদান Logo ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের বর্ধিত কমিটিতে স্থান পেলেন গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের দুই ছাত্রনেতা Logo রামগোপালপুর ইউপি নির্বাচনে জামায়াতের প্রার্থী রফিকুল ইসলাম রুবেল মাস্টার Logo গৌরীপুর মহিলা কলেজে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন  Logo গৌরীপুরে ভাংনামারী ইউনিয়ন ওলামা দলের আহ্বায়ক কমিটি ঘোষণা; আহ্বায়ক সিদ্দিক, সদস্য সচিব মালেক Logo ৫৫তম স্বাধীনতা দিবস” উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। Logo গৌরীপুর মহিলা কলেজ’র উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন

মাহিবুল ইসলাম ফাহিম’র কবিতা ” উন্নয়নের তাবিজ”

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০২৩ ২৮৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভাত না খেয়ে কুঁড়া খাবি

নয়তো খাবি তোষ,
ফলের বদল খেতে পারিস
মিষ্টি কুমড়ার জুস।

পেঁয়াজ দিয়ে খাসনে সালাদ
পেঁপে দিয়ে চালা,
মাংস খাওয়ার ইচ্ছে হলে
মুখে মারিস্ তালা।

মাছ খাওয়াটা বাদ দিয়ে দে
বাজার ভীষণ চড়া,
মাছ না খেয়ে গর্ত থেকে
ব্যাঙ ধরে খাইস তোরা।

বেগুন দিয়ে চলবেনা আর
বেগুনি ভাজার ধারা,
কুমড়া দিয়ে চালাবি সেটা
যতই থাকুক প্যারা।

পেঁয়াজ ছাড়া রান্না হবে
আমরাও খাই তা-ই,
কম খেয়ে তাই চালের অভাব
মিটাতে হবে ভাই।

বার্গার খাবি খেতে পারিস
তবে মাংস ছাড়া,
কাঁঠাল দিয়ে বানাবি সেটা
যেমনেই পারিস তোরা

সিদ্ধ করে কচু খাবি
তেল ছাড়া খা আলু,
মাসলা- পাতি কমই খাবি
পেটটা থাকুক ভালো।

কেউবা খাবি কেউবা পাবি
কেউবা যাবি মারা,
এমনি করে জিন্দা রাখিস
উন্নয়নের ধারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মাহিবুল ইসলাম ফাহিম’র কবিতা ” উন্নয়নের তাবিজ”

আপডেট সময় : ০২:২৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০২৩

ভাত না খেয়ে কুঁড়া খাবি

নয়তো খাবি তোষ,
ফলের বদল খেতে পারিস
মিষ্টি কুমড়ার জুস।

পেঁয়াজ দিয়ে খাসনে সালাদ
পেঁপে দিয়ে চালা,
মাংস খাওয়ার ইচ্ছে হলে
মুখে মারিস্ তালা।

মাছ খাওয়াটা বাদ দিয়ে দে
বাজার ভীষণ চড়া,
মাছ না খেয়ে গর্ত থেকে
ব্যাঙ ধরে খাইস তোরা।

বেগুন দিয়ে চলবেনা আর
বেগুনি ভাজার ধারা,
কুমড়া দিয়ে চালাবি সেটা
যতই থাকুক প্যারা।

পেঁয়াজ ছাড়া রান্না হবে
আমরাও খাই তা-ই,
কম খেয়ে তাই চালের অভাব
মিটাতে হবে ভাই।

বার্গার খাবি খেতে পারিস
তবে মাংস ছাড়া,
কাঁঠাল দিয়ে বানাবি সেটা
যেমনেই পারিস তোরা

সিদ্ধ করে কচু খাবি
তেল ছাড়া খা আলু,
মাসলা- পাতি কমই খাবি
পেটটা থাকুক ভালো।

কেউবা খাবি কেউবা পাবি
কেউবা যাবি মারা,
এমনি করে জিন্দা রাখিস
উন্নয়নের ধারা।