ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গৌরীপুরে সেবানীড় ফাউন্ডেশনের উদ্যোগে রক্তদাতা ও সংগঠনকে সম্মাননা প্রদান Logo ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের বর্ধিত কমিটিতে স্থান পেলেন গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের দুই ছাত্রনেতা Logo রামগোপালপুর ইউপি নির্বাচনে জামায়াতের প্রার্থী রফিকুল ইসলাম রুবেল মাস্টার Logo গৌরীপুর মহিলা কলেজে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন  Logo গৌরীপুরে ভাংনামারী ইউনিয়ন ওলামা দলের আহ্বায়ক কমিটি ঘোষণা; আহ্বায়ক সিদ্দিক, সদস্য সচিব মালেক Logo ৫৫তম স্বাধীনতা দিবস” উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। Logo গৌরীপুর মহিলা কলেজ’র উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন Logo মৃগালী কান্দাপাড়া যুবসমাজের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত Logo গৌরীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হয়ে জনসেবা করতে চান তরুণদল নেতা জান (আল আমিন) জিন্দানী। Logo গৌরীপুরে ইয়ামাহা রাইডার্স ক্লাবের (YRC) গ্র্যান্ড ইফতার মাহফিল অনুষ্ঠিত

গৌরীপুরে ওভারলোডকৃত বালু ভর্তি ট্রাক চলাচল বন্ধের দাবিতে স্বেচ্ছাসেবী সংগঠন ‘এসো গৌরীপুর গড়ি’র কর্মসূচী

মোখলেছুর রহমান
  • আপডেট সময় : ১২:২৫:১৯ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩ ২৩৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গৌরীপুর প্রতিদিনঃ
ময়মনসিংহের গৌরীপুরে ওভারলোডকৃত বালুভর্তি ট্রাক, ভেজা বালু বহনকারী ট্রাক ও ট্রাক চালকদের বেপরোয়া গতিতে ট্রাক না চালানোর জন্য দিনব্যাপী সচেতনতামুলক বিভিন্ন কর্মসূচী পালন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘এসো গৌরীপুর গড়ি’ (ইজিজি)।

শনিবার ( ২৭ মে/২০২৩) উপজেলার শ্যামগঞ্জ বাজার, নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার চৌরাস্তা বাজার, জারিয়া- ঝাঞ্জাইল বাজার, দূর্গাপুর উপজেলার বিভিন্ন বাজার সড়কে এই কর্মসূচী পালন করে।

সকাল ৯ টায় এ কর্মসূচী শুরু হয়ে বিকাল ৩ টা পর্যন্ত চলে। এসময় ট্রাক চালকদের ওভারলোডকৃত বালু ভর্তি ট্রাক, ভেজা বালু বহন না করতে ও ট্রাক চালকদের বেপরোয়া গতিতে ট্রাক না চালানোর জন্য সচেতনতামুলক বিভিন্ন বক্তব্য ও সংগঠনের পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয়।

সংগঠনের প্রধান সমন্বয়কারী আবু কাউছার চৌধুরী রন্টি বলেন, কিছু অসাধু ব্যবসায়ী ও ট্রাক চালক বেশী লাভের আশায় ট্রাকে বালু ওভারলোডের পাশাপাশি ভেজা বালুও বহন করছে। এতে করে যেমন পরিবেশের ক্ষতি হচ্ছে তেমনি রাস্তাঘাট নষ্ট হচ্ছে। সরকারের প্রতিবছর রাস্তা সংস্থার করার কারণে কোটি কোটি টাকাও গচ্চা দিতে হচ্ছে।

সংগঠনের অন্যতম সদস্য সুপক রঞ্জন উকিল বলেন, খোলা ট্রাকে বালু বহন করায় সড়কে চলাচলকৃত অন্যান্য যানবাহনের যাত্রীসহ এলাকার মানুষের নানা ধরনের রোগ বিরোগ হচ্ছে। বালু ভর্তি ট্রাক চালানোর সময় অবশ্যই ত্রিপাল বা ছাউনি দিয়ে ঢেকে ট্রাক চালানোর জন্য ট্রাক চালকদের অনুরোধ জানান।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক শেখ বিপ্লব বলেন, ড্রাইভিং লাইসেন্সহীন ট্রাক চালক বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে প্রতিদিন সড়ক দূর্ঘটনায় প্রাণহানী ঘটছে ও জনগণের জানমালের ক্ষয় ক্ষতি হচ্ছে।
কর্মসূচীতে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন হুমায়ুন কবির সুমন, আব্দুর রকিব সোহাগ, শংকর ঘোষ পিলু, নয়ন বিশ্বাস, তৌহিদুল আমিন তুহিন, কামাল তালুকদার, সাগর ঘোষ, মোহাম্মদ মোস্তফা, শাহেদ মুন্সি, আবুল বাসার রিপন, বিশ্বজিৎ ঘোষ প্রমুখ।

এসময় বক্তারা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের
জরুরী হস্তক্ষেপ কামনার পাশাপাশি ট্রাক চালক ও মালিকদের সরকারে নিয়ম মেনে ট্রাক চালানোর অনুরোধ জানান।###
মোখলেছুর রহমান
গৌরীপুর প্রতিদিন
০১৭৩১৯৫৩০৮১

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গৌরীপুরে ওভারলোডকৃত বালু ভর্তি ট্রাক চলাচল বন্ধের দাবিতে স্বেচ্ছাসেবী সংগঠন ‘এসো গৌরীপুর গড়ি’র কর্মসূচী

আপডেট সময় : ১২:২৫:১৯ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩