ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo রামগোপালপুর ইউপি নির্বাচনে জামায়াতের প্রার্থী রফিকুল ইসলাম রুবেল মাস্টার Logo গৌরীপুর মহিলা কলেজে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন  Logo গৌরীপুরে ভাংনামারী ইউনিয়ন ওলামা দলের আহ্বায়ক কমিটি ঘোষণা; আহ্বায়ক সিদ্দিক, সদস্য সচিব মালেক Logo ৫৫তম স্বাধীনতা দিবস” উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। Logo গৌরীপুর মহিলা কলেজ’র উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন Logo মৃগালী কান্দাপাড়া যুবসমাজের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত Logo গৌরীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হয়ে জনসেবা করতে চান তরুণদল নেতা জান (আল আমিন) জিন্দানী। Logo গৌরীপুরে ইয়ামাহা রাইডার্স ক্লাবের (YRC) গ্র্যান্ড ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পাভেল’র ওপর হামলার বিচার দাবিতে গৌরীপুরে মানববন্ধন Logo স্বাধীনতার ৫৪ বছর পার হলেও পাকা হয়নি গৌরীপুরের বলুহা গ্রামের দেড় কিমি রাস্তা ; দুর্ভোগে কয়েক হাজার মানুষ

গৌরীপুরে শিক্ষা কর্মকর্তার কাছে চাঁদা দাবি

মোখলেছুর রহমান
  • আপডেট সময় : ০৯:৩৬:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪ ১৭৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোখলেছুর রহমান, গৌরীপুর প্রতিদিন: ময়মনসিংহের গৌরীপুর উপজেলা শিক্ষা কর্মকর্তার আঞ্জমান আরা বেগম’র কাছে মঙ্গলবার (২৫জুন/২৪) চাঁদা চাইলেন সহকারী শিক্ষক সমিতির নেতারা।

জানা যায়, ২৫ জুন গৌরীপুর উপজেলা রিসোর্স সেন্টারে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিজ্ঞান বিষয়ক ৬ দিন ব্যাপী প্রশিক্ষণ চলাকালীন উপজেলা শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা বেগম প্রশিক্ষণ সেন্টারে গেলে সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোঃ জাকির হোসেন ও সমিতির সদস্য মোঃ আজহারুল ইসলাম সঙ্গীয় সদস্যদের নিয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে চাঁদা দাবি করেন। তারা বলেন, ”যেহেতু জুন ক্লোজিং চলছে তাই আমাদের কিছু টাকা দেন”।

বিষয়টি জানা জানি হয়ে গেলে বুধবার দুপুরে উপজেলা শিক্ষা কর্মকর্তার অফিস কক্ষে সহকারী শিক্ষক জাকির হোসেনসহ অন্যান্যরা সমঝোতায় বসে মুচলেকা দেয়।

এ বিষয়ে শিক্ষক জাকির হোসেন চাঁদা দাবির কথা অস্বীকার করলেও মুচলেকার কথা স্বীকার করে বলেন, ”আমার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে হুমদি দিয়ে মুচলেখা নিয়েছে উপজেলা শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা বেগম”।

উপজেলা শিক্ষা কর্মকর্তা আঞ্জুমা আরা বেগম বলেন, ঘটনার সত্যতা স্বীকার করে তারা মুচলেকা দিয়ে গেছে। তাদের কাছ থেকে হুমকি দিয়ে মুচলেকা নেয়া হয়নি। তারা স্বেচ্ছায় মুচলেকা দিয়ে গেছে। তাছাড়া তাদেরকে চলতি প্রশিক্ষণ থেকে অব্যাহতি দেয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে অতি শীঘ্রই আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গৌরীপুরে শিক্ষা কর্মকর্তার কাছে চাঁদা দাবি

আপডেট সময় : ০৯:৩৬:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪