ঢাকা ১০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গৌরীপুরে প্রয়াত দলিল লেখক মজিবুর রহমান’র পরিবারের পাশে দাঁড়ালো গৌরীপুর দলিল লেখক সমিতি Logo ঈশ্বরগঞ্জে পুকুরে বিষ প্রয়োগে প্রায় সাড়ে ৩ লাখ টাকার পোনা মাছ ধ্বংস Logo গৌরীপুরে দরিদ্র কৃষকের তিনটি গরু চুরি, ক্ষতির পরিমাণ প্রায় আড়াই লাখ টাকা Logo গৌরীপুরে সেবানীড় ফাউন্ডেশনের উদ্যোগে রক্তদাতা ও সংগঠনকে সম্মাননা প্রদান Logo ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের বর্ধিত কমিটিতে স্থান পেলেন গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের দুই ছাত্রনেতা Logo রামগোপালপুর ইউপি নির্বাচনে জামায়াতের প্রার্থী রফিকুল ইসলাম রুবেল মাস্টার Logo গৌরীপুর মহিলা কলেজে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন  Logo গৌরীপুরে ভাংনামারী ইউনিয়ন ওলামা দলের আহ্বায়ক কমিটি ঘোষণা; আহ্বায়ক সিদ্দিক, সদস্য সচিব মালেক Logo ৫৫তম স্বাধীনতা দিবস” উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। Logo গৌরীপুর মহিলা কলেজ’র উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন

গৌরীপুরে আ’লীগের ২১ নেতাকর্মীদের নামে মামলা

মোখলেছুর রহমান
  • আপডেট সময় : ০২:৫৩:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪ ১৯২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোখলেছুর রহমান, গৌরীপুর প্রতিদিন: ময়মনসিংহের গৌরীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ঘিরে অর্পিতা কবির নামে এক শিক্ষার্থীর ওপর হামলা ও মারধরের ঘটনায় আওয়ামী লীগ নেতাসহ ২১ জনের বিরুদ্ধে গৌরীপুর থানায় মামলা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট/২৪) রাতে অর্পিতা কবির নিজেই বাদী হয়ে মামলাটি দায়ের করেন। অপির্তা গৌরীপুর সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ও উপজেলা ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক।

মামলায় আসামি করা হয়েছে, উপজেলা আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ (৫৮), উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক স্বাধীন (৩৩), তমাল খান পাঠান, আল-আমিন, মেহেদি হাসান সাগরসহ নাম উল্লেখ ৬ জন ও অজ্ঞাত ১০-১৫ জন।

জানা যায়, গত ১৭ জুলাই গৌরীপুর সরকারি কলেজ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিল বের হয়। মিছিলটি পৌরশহর প্রদক্ষিণ করে হারুন পার্ক এলাকার স্বপ্নছোঁয়া স্টুডিওর সামনে আসতেই অর্পিতা কবিরের ওপর হামলা ও বেধড়ক মারধরে আহত হন। পরে সহপাঠীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

অর্পিতা কবির জানান, ওই দিন আ.লীগ নেতা-কর্মীদের হামলা ও মারধরের পর আমি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ি। চিকিৎসা নেওয়া ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় মামলা করতে দেরি হয়েছে। আমি এখন সুষ্ঠু বিচার চাই।

গৌরীপুর থানার ওসি মো. হাসান আল মামুন মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ মামলার তদন্ত ও আসামিদের গ্রেপ্তার করতে চেষ্টা চালাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গৌরীপুরে আ’লীগের ২১ নেতাকর্মীদের নামে মামলা

আপডেট সময় : ০২:৫৩:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪