ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গৌরীপুরে প্রয়াত দলিল লেখক মজিবুর রহমান’র পরিবারের পাশে দাঁড়ালো গৌরীপুর দলিল লেখক সমিতি Logo ঈশ্বরগঞ্জে পুকুরে বিষ প্রয়োগে প্রায় সাড়ে ৩ লাখ টাকার পোনা মাছ ধ্বংস Logo গৌরীপুরে দরিদ্র কৃষকের তিনটি গরু চুরি, ক্ষতির পরিমাণ প্রায় আড়াই লাখ টাকা Logo গৌরীপুরে সেবানীড় ফাউন্ডেশনের উদ্যোগে রক্তদাতা ও সংগঠনকে সম্মাননা প্রদান Logo ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের বর্ধিত কমিটিতে স্থান পেলেন গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের দুই ছাত্রনেতা Logo রামগোপালপুর ইউপি নির্বাচনে জামায়াতের প্রার্থী রফিকুল ইসলাম রুবেল মাস্টার Logo গৌরীপুর মহিলা কলেজে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন  Logo গৌরীপুরে ভাংনামারী ইউনিয়ন ওলামা দলের আহ্বায়ক কমিটি ঘোষণা; আহ্বায়ক সিদ্দিক, সদস্য সচিব মালেক Logo ৫৫তম স্বাধীনতা দিবস” উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। Logo গৌরীপুর মহিলা কলেজ’র উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন

গৌরীপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোহাগ হত্যা মামলার আসামি গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৫:২৯ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪ ১৯৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
অধ্যক্ষ শফিকুল ইসলাম মিন্টু, গৌরীপুর প্রতিদিন ॥
ময়মনসিংহের গৌরীপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোহাগ চৌধুরী হত্যা মামলার এজহারভূক্ত আসামি রহমত উল্লাহ (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৯ ডিসেম্বর/২৪) তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বড় ভাই মো. মাজহারুল ইসলাম চৌধুরী বাদী হয়ে রবিবার (৮ ডিসেম্বর/২৪) গৌরীপুর থানায় দিবাগত রাতে হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১৪ জনের নাম উল্লেখ্য ছাড়াও অজ্ঞাত ৭/৮ জনকে আসামি করা হয়েছে।
এলাকাবাসী উপজেলার ডৌহাখলা ইউনিয়নের রাজিবপুর গ্রাম থেকে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মামলার এজাহারভূক্ত আসামী রহমত উল্লাহকে আটক করে পুলিশে সোপর্দ করে। গ্রেফতারকৃত রহমত উল্লাহ ওই গ্রামের মহরম আলীর ছেলে।
গত ২৭ নভেম্বর উপজেলার ডৌহখলা উচ্চ বিদ্যালয় মাঠে গাড়ি রাখাকে কেন্দ্র করে বাক-বিতন্ডার জেরে দুবৃত্তরা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোহাগ চৌধুরীর ওপর হামলা চালায়। এতে সে গুরুতর আহত হয়। গত ৫ ডিসেম্বর ময়মনসিংহ নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত সোহাগ উপজেলার ডৌহাখলা ইউনিয়নের বাসাটি গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।
মামলা ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল মালিক। তিনি বলেন, সোহাগ চৌধুরী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি রহমত উল্লাহকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে। তাকে গ্রেফতার দেখিয়ে সোমবার (৯ডিসেম্বর/২৪) আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গৌরীপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোহাগ হত্যা মামলার আসামি গ্রেফতার

আপডেট সময় : ১২:১৫:২৯ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪