ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গৌরীপুরে প্রয়াত দলিল লেখক মজিবুর রহমান’র পরিবারের পাশে দাঁড়ালো গৌরীপুর দলিল লেখক সমিতি Logo ঈশ্বরগঞ্জে পুকুরে বিষ প্রয়োগে প্রায় সাড়ে ৩ লাখ টাকার পোনা মাছ ধ্বংস Logo গৌরীপুরে দরিদ্র কৃষকের তিনটি গরু চুরি, ক্ষতির পরিমাণ প্রায় আড়াই লাখ টাকা Logo গৌরীপুরে সেবানীড় ফাউন্ডেশনের উদ্যোগে রক্তদাতা ও সংগঠনকে সম্মাননা প্রদান Logo ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের বর্ধিত কমিটিতে স্থান পেলেন গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের দুই ছাত্রনেতা Logo রামগোপালপুর ইউপি নির্বাচনে জামায়াতের প্রার্থী রফিকুল ইসলাম রুবেল মাস্টার Logo গৌরীপুর মহিলা কলেজে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন  Logo গৌরীপুরে ভাংনামারী ইউনিয়ন ওলামা দলের আহ্বায়ক কমিটি ঘোষণা; আহ্বায়ক সিদ্দিক, সদস্য সচিব মালেক Logo ৫৫তম স্বাধীনতা দিবস” উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। Logo গৌরীপুর মহিলা কলেজ’র উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন

কন্যা সন্তানের বাবা হলেন জুলাই বিপ্লবে নিহত শহীদ নূরে আলম সিদ্দিকী রাকিব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩২:১৭ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫ ১৩৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোখলেছুর রহমান, গৌরীপুর প্রতিদিন

ময়মনসিংহের গৌরীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত নূরে আলম সিদ্দিকী রাকিবের স্ত্রী সাদিয়া একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। শনিবার (১৮ জানুয়ারি) দিবাগত রাত ৩টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এই কন্যা সন্তানের জন্ম হয়।

রোববার (১৯ জানুয়ারি) দুপুরে নিহত রাকিবের বাবা মাওলানা আব্দুল হালিম শেখ পুত্রবধূর কন্যা সন্তান জন্মদানের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পুত্রবধূ ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। কিন্তু আফসোস আমার ছেলে রাকিব তার মেয়েকে দেখে যেতে পারল না। মেয়েও কোনোদিন বাবাকে দেখতে পাবে না। নবজাতক ও তার মা সুস্থ রয়েছে। সবাই রাকিবের স্ত্রী, সন্তান ও পরিবারের সদস্যদের জন্য দোয়া করবেন।

রাকিবের বাড়ি ময়মনসিংহের গৌরীপুরের রামগেপালপুর ইউনিয়নের দামগাঁও গ্রামে। ২০২২ সালে ঈশ্বরগঞ্জ উপজেলার এমদাদুল উলুম নূরানিয়া হাফিজিয়া মাদ্রাসা থেকে হেফজ সম্পন্ন করেন রাকিব। এরপর নিজ বাড়িতেই গড়ে ওঠা তালিমুল কোরআন মহিলা মাদ্রাসায় শিক্ষকতা শুরু করেন তিনি। পাশাপাশি ভর্তি হন ঈশ্বরগঞ্জের ভাসা আতহারিয়া দারুল উলুম মাদ্রাসায় কিতাব বিভাগে। গত বছরের ১২ জানুয়ারি রাকিব বিয়ে করেন ঈশ্বরগঞ্জ উপজেলার সাদিয়া আক্তারকে।

গত ২০ জুলাই অন্তঃসত্ত্বা স্ত্রীর জন্য ওষুধ আনতে গিয়ে গৌরীপুরের কলতাপাড়া বাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হন রাকিব। সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী অর্পিতা কবির অ্যানি বলেন, গত ২০ জুলাই রাকিব অসুস্থ অন্তঃসত্ত্বা স্ত্রীর জন্য ওষুধ আনতে বাড়িতে থেকে বের হন। পরে কলতাপাড়া বাজারে বৈষ্যম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে অংশ নিয়ে গুলিবিদ্ধ হয়ে দেশের জন্য প্রাণ দিয়েছেন। আমাদের দাবি শহীদ রাকিবের স্ত্রী ও সন্তানের দায়িত্ব যেন রাষ্ট্রের পক্ষ থেকে নেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কন্যা সন্তানের বাবা হলেন জুলাই বিপ্লবে নিহত শহীদ নূরে আলম সিদ্দিকী রাকিব

আপডেট সময় : ০২:৩২:১৭ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫