ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গৌরীপুরে সেবানীড় ফাউন্ডেশনের উদ্যোগে রক্তদাতা ও সংগঠনকে সম্মাননা প্রদান Logo ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের বর্ধিত কমিটিতে স্থান পেলেন গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের দুই ছাত্রনেতা Logo রামগোপালপুর ইউপি নির্বাচনে জামায়াতের প্রার্থী রফিকুল ইসলাম রুবেল মাস্টার Logo গৌরীপুর মহিলা কলেজে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন  Logo গৌরীপুরে ভাংনামারী ইউনিয়ন ওলামা দলের আহ্বায়ক কমিটি ঘোষণা; আহ্বায়ক সিদ্দিক, সদস্য সচিব মালেক Logo ৫৫তম স্বাধীনতা দিবস” উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। Logo গৌরীপুর মহিলা কলেজ’র উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন Logo মৃগালী কান্দাপাড়া যুবসমাজের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত Logo গৌরীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হয়ে জনসেবা করতে চান তরুণদল নেতা জান (আল আমিন) জিন্দানী। Logo গৌরীপুরে ইয়ামাহা রাইডার্স ক্লাবের (YRC) গ্র্যান্ড ইফতার মাহফিল অনুষ্ঠিত

গৌরীপুরে একই ইউনিয়নের দুই চেয়ারম্যান গ্রেফতার

মোখলেছুর রহমান
  • আপডেট সময় : ১১:০৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ ১২৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ডৌহাখলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল হক এবং বর্তমান চেয়ারম্যান এম এ কাইয়ুমকে গ্রেফতার করেছে পুলিশ।
এম এ কাইয়ুম উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোহাগ চৌধুরী হত্যাকাণ্ডের ঘটনার এজাহারভুক্ত আসামি। বুধবার ময়মনসিংহের জেলা জজ আদালতে আত্মসমর্পণ করেন তিনি। শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন আদালত।

গত ২৭ নভেম্বর উপজেলার ডৌহাখলা উচ্চ বিদ্যালয় মাঠে গাড়ি রাখাকে কেন্দ্র করে বাক-বিতণ্ডার জেরে দুবৃর্ত্তরা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোহাগ চৌধুরীর ওপর হামলা চালালে তিনি মারাত্মকভাবে আহত হন। গত ৫ ডিসেম্বর/২৪ ময়মনসিংহ নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোহাগ চৌধুরীর মৃত্যু হয়।

নিহত সোহাগ চৌধুরী উপজেলার ডৌহাখলা ইউনিয়নের বাসাটি গ্রামের আবুল কাশেমের ছেলে।

এ ঘটনায় নিহতের বড় ভাই মাজহারুল ইসলাম চৌধুরী বাদী হয়ে গৌরীপুর থানায় ৮ ডিসেম্বর/২৪ হত্যা মামলা দায়ের করেন।

অপরদিকে এ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহিদুল হক সরকারকে গ্রেফতার করেছে ময়মনসিংহ কোতোয়ালি থানা পুলিশ। বৃহস্পতিবার (১৩ মার্চ/২৫) তাকে আদালতে পাঠানো হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি সহিদুল ইসলাম খান।

তিনি জানান, বুধবার রাতে তাকে ময়মনসিংহের টাউন হল এলাকা থেকে আটক করা হয়েছে। সন্ত্রাসবিরোধী মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গৌরীপুরে একই ইউনিয়নের দুই চেয়ারম্যান গ্রেফতার

আপডেট সময় : ১১:০৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫