ঢাকা ১০:২০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সারাদেশে আওয়ামী ফ্যাসিস্ট’র নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে প্রতিবাদ মিছিল Logo গৌরীপুর নজরুল ইসলাম সরকার উচ্চ বিদ্যালয়ের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন Logo গৌরীপুর সাব-রেজিস্ট্রার রফিকুল ইসলাম’র বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত Logo গৌরীপুরে প্রয়াত দলিল লেখক মজিবুর রহমান’র পরিবারের পাশে দাঁড়ালো গৌরীপুর দলিল লেখক সমিতি Logo ঈশ্বরগঞ্জে পুকুরে বিষ প্রয়োগে প্রায় সাড়ে ৩ লাখ টাকার পোনা মাছ ধ্বংস Logo গৌরীপুরে দরিদ্র কৃষকের তিনটি গরু চুরি, ক্ষতির পরিমাণ প্রায় আড়াই লাখ টাকা Logo গৌরীপুরে সেবানীড় ফাউন্ডেশনের উদ্যোগে রক্তদাতা ও সংগঠনকে সম্মাননা প্রদান Logo ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের বর্ধিত কমিটিতে স্থান পেলেন গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের দুই ছাত্রনেতা Logo রামগোপালপুর ইউপি নির্বাচনে জামায়াতের প্রার্থী রফিকুল ইসলাম রুবেল মাস্টার Logo গৌরীপুর মহিলা কলেজে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন 

গৌরীপুরে একই ইউনিয়নের দুই চেয়ারম্যান গ্রেফতার

মোখলেছুর রহমান
  • আপডেট সময় : ১১:০৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ ১৬৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ডৌহাখলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল হক এবং বর্তমান চেয়ারম্যান এম এ কাইয়ুমকে গ্রেফতার করেছে পুলিশ।
এম এ কাইয়ুম উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোহাগ চৌধুরী হত্যাকাণ্ডের ঘটনার এজাহারভুক্ত আসামি। বুধবার ময়মনসিংহের জেলা জজ আদালতে আত্মসমর্পণ করেন তিনি। শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন আদালত।

গত ২৭ নভেম্বর উপজেলার ডৌহাখলা উচ্চ বিদ্যালয় মাঠে গাড়ি রাখাকে কেন্দ্র করে বাক-বিতণ্ডার জেরে দুবৃর্ত্তরা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোহাগ চৌধুরীর ওপর হামলা চালালে তিনি মারাত্মকভাবে আহত হন। গত ৫ ডিসেম্বর/২৪ ময়মনসিংহ নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোহাগ চৌধুরীর মৃত্যু হয়।

নিহত সোহাগ চৌধুরী উপজেলার ডৌহাখলা ইউনিয়নের বাসাটি গ্রামের আবুল কাশেমের ছেলে।

এ ঘটনায় নিহতের বড় ভাই মাজহারুল ইসলাম চৌধুরী বাদী হয়ে গৌরীপুর থানায় ৮ ডিসেম্বর/২৪ হত্যা মামলা দায়ের করেন।

অপরদিকে এ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহিদুল হক সরকারকে গ্রেফতার করেছে ময়মনসিংহ কোতোয়ালি থানা পুলিশ। বৃহস্পতিবার (১৩ মার্চ/২৫) তাকে আদালতে পাঠানো হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি সহিদুল ইসলাম খান।

তিনি জানান, বুধবার রাতে তাকে ময়মনসিংহের টাউন হল এলাকা থেকে আটক করা হয়েছে। সন্ত্রাসবিরোধী মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গৌরীপুরে একই ইউনিয়নের দুই চেয়ারম্যান গ্রেফতার

আপডেট সময় : ১১:০৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫