ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ৫৫তম স্বাধীনতা দিবস” উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। Logo গৌরীপুর মহিলা কলেজ’র উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন Logo মৃগালী কান্দাপাড়া যুবসমাজের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত Logo গৌরীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হয়ে জনসেবা করতে চান তরুণদল নেতা জান (আল আমিন) জিন্দানী। Logo গৌরীপুরে ইয়ামাহা রাইডার্স ক্লাবের (YRC) গ্র্যান্ড ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পাভেল’র ওপর হামলার বিচার দাবিতে গৌরীপুরে মানববন্ধন Logo স্বাধীনতার ৫৪ বছর পার হলেও পাকা হয়নি গৌরীপুরের বলুহা গ্রামের দেড় কিমি রাস্তা ; দুর্ভোগে কয়েক হাজার মানুষ Logo জনসেবা করে পিতার আদর্শকে ধরে রাখতে চান জাহাঙ্গীর Logo ছাত্রশিবির গৌরীপুর উপজেলা শাখার ২০২৬ সেশনের সেট-আপ সম্পন্ন: সভাপতি সালেহীন, সেক্রেটারি আনিছ Logo গৌরীপুরে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে চাল বিতরণ

ছাত্রশিবির গৌরীপুর উপজেলা শাখার ২০২৬ সেশনের সেট-আপ সম্পন্ন: সভাপতি সালেহীন, সেক্রেটারি আনিছ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৬:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬ ২৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গৌরীপুর প্রতিদিন ঃ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গৌরীপুর উপজেলা শাখার ২০২৬ সেশনের নতুন সেট-আপ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি হিসেবে সালেহীন কবির (অনার্স ৩য় বর্ষ, ইসলামের ইতিহাস বিভাগ, ডিএস কামিল মাদ্রাসা, ময়মনসিংহ) এবং সেক্রেটারি হিসেবে আনিছুল হক (এইচএসসি সম্পন্ন, আলমগীর মনসুর (মিন্টু) মেমোরিয়াল কলেজ, ময়মনসিংহ; এডমিশন প্রত্যাশী) দায়িত্ব পেয়েছেন। বুধবার (০৪ মার্চ/২৬) উপজেলা শাখা কার্যালয়ে আয়োজিত এক জরুরি সাথী বৈঠকে জেলা সেক্রেটারিয়েট ও সদস্যদের পরামর্শের ভিত্তিতে সভাপতি হিসেবে মনোনীত হন সালেহীন কবির। একই বৈঠকে জেলা সভাপতির স্বাক্ষরিত ব্যালট পেপারের মাধ্যমে সকল সাথীদের ভোটে সেক্রেটারি হিসেবে আনিছুল হক নির্বাচিত হন। পরে আনুষ্ঠানিকভাবে তাদের নাম ঘোষণা করা হয়।

শাখা কার্যালয়ে আয়োজিত বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মো. শফিকুল ইসলাম হামীম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গৌরীপুর উপজেলা শাখার আমীর মাওলানা বদরুজ্জামান এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ময়মনসিংহ জেলা শাখার দপ্তর সম্পাদক মোঃ শওকত আলী।

প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ নবনির্বাচিত দায়িত্বশীলদের আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং শিক্ষার্থীদের নৈতিকতা ও শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান। নবনির্বাচিত সভাপতি ও সেক্রেটারি সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ছাত্রশিবির গৌরীপুর উপজেলা শাখার ২০২৬ সেশনের সেট-আপ সম্পন্ন: সভাপতি সালেহীন, সেক্রেটারি আনিছ

আপডেট সময় : ০৩:২৬:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬