ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ৫৫তম স্বাধীনতা দিবস” উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। Logo গৌরীপুর মহিলা কলেজ’র উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন Logo মৃগালী কান্দাপাড়া যুবসমাজের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত Logo গৌরীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হয়ে জনসেবা করতে চান তরুণদল নেতা জান (আল আমিন) জিন্দানী। Logo গৌরীপুরে ইয়ামাহা রাইডার্স ক্লাবের (YRC) গ্র্যান্ড ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পাভেল’র ওপর হামলার বিচার দাবিতে গৌরীপুরে মানববন্ধন Logo স্বাধীনতার ৫৪ বছর পার হলেও পাকা হয়নি গৌরীপুরের বলুহা গ্রামের দেড় কিমি রাস্তা ; দুর্ভোগে কয়েক হাজার মানুষ Logo জনসেবা করে পিতার আদর্শকে ধরে রাখতে চান জাহাঙ্গীর Logo ছাত্রশিবির গৌরীপুর উপজেলা শাখার ২০২৬ সেশনের সেট-আপ সম্পন্ন: সভাপতি সালেহীন, সেক্রেটারি আনিছ Logo গৌরীপুরে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে চাল বিতরণ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পাভেল’র ওপর হামলার বিচার দাবিতে গৌরীপুরে মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ ২১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গৌরীপুর প্রতিদিন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাহিদ খান পাভেলের ওপর হামলার প্রতিবাদে ময়মনসিংহের গৌরীপুরে শ্যামগঞ্জ জালশুকা এলাক্য মঙ্গলবার (১০ মার্চ/২৬) বিকেল ৪টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান স্থানীয়রা।

পাভেলের নিজ বিদ্যালয়ের ২০১৮ ব্যাচের শিক্ষার্থীসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ  এ মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০–২১ শিক্ষাবর্ষের দর্শন বিভাগের শিক্ষার্থী রাহিদ খান পাভেল অত্যন্ত মেধাবী ও সাদাসিধে জীবনযাপনে অভ্যস্ত একজন শিক্ষার্থী। ছোটবেলাতেই বাবাকে হারানো পাভেল ঢাকায় পড়াশোনার পাশাপাশি টিউশনি করে নিজের শিক্ষার ব্যয় বহন করেন এবং সেই আয়ে পরিবারকেও সহায়তা করেন।

বক্তারা অভিযোগ করেন, কোনো রাজনৈতিক দলের সক্রিয় কর্মী না হওয়া সত্ত্বেও তার ওপর নৃশংস হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। এ ধরনের বর্বরোচিত হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

এর আগে, গত ৭ মার্চের ভাষণ সম্পর্কিত একটি পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করার জেরে ওইদিন রাতে টিউশনি শেষে ক্যাম্পাসে ফেরার পথে রাহিদ খান পাভেলের ওপর অতর্কিত হামলা চালানো হয়। পরে আহত অবস্থায় তাকে শাহবাগ থানার সামনে ফেলে রাখা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পাভেল’র ওপর হামলার বিচার দাবিতে গৌরীপুরে মানববন্ধন

আপডেট সময় : ০১:৪০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬