গৌরীপুরে প্রয়াত দলিল লেখক মজিবুর রহমান’র পরিবারের পাশে দাঁড়ালো গৌরীপুর দলিল লেখক সমিতি
- আপডেট সময় : ০১:২৯:১১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ ১১ বার পড়া হয়েছে
মতিউর রহমান খান, গৌরীপুর প্রতিদিন
ময়মনসিংহের গৌরীপুরে প্রয়াত সিনিয়র দলিল লেখক মজিবুর রহমান’র পরিবারের পাশে দাঁড়িয়েছে গৌরীপুর উপজেলা দলিল লেখক সমিতি। সমিতির উদ্যোগে তাঁর পরিবারকে ১ লাখ টাকা অনুদান প্রদান করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট/২৬) দুপুরে দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ প্রয়াত মজিবুর রহমান’র পরিবারের হাতে অনুদানের অর্থ তুলে দেন। এ সময় সমিতির সাধারণ সম্পাদক মোঃ গোলাম হাচিবেশ শাহীদ মুনশী প্রয়াত মজিবর রহমানের পরিবারের সদস্যদের সামনে তার স্ত্রীর হাতে অনুদানের অর্থ তুলে দেন।
জানা গেছে, গত ২৩ আগস্ট/২৬ দিবাগত রাতে হৃদ্রোগে আক্রান্ত হয়ে সিনিয়র দলিল লেখক মজিবর রহমান মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে গৌরীপুর উপজেলা দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
অনুদান প্রদানকালে উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা দলিল লেখক সমিতির প্রধান উপদেষ্টা বেগ ফারুক আহমেদ, সহ-সভাপতি আশিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূট্টো, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক আতাউর রহমান সোহেলসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।
গৌরীপুর উপজেলা দলিল লেখক সমিতির প্রধান উপদেষ্টা বেগ ফারুক আহমেদ বলেন, “আমরা মজিবুর রহমান’র পরিবারের পাশে আছি। তাঁর পরিবারের যেকোনো প্রয়োজনে সমিতির পক্ষ থেকে সহযোগিতা করার চেষ্টা করা হবে।”
সমিতির সাধারণ সম্পাদক মোঃ গোলাম হাচিবেশ শাহীদ মুনশী বলেন,মজিবুর রহমান ছিলেন আমাদের সমিতির একজন নিবেদিতপ্রাণ সদস্য। তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তাঁর পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে সমিতির পক্ষ থেকে এই অনুদান প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও সমিতির সদস্যদের যেকোনো দুঃসময়ে পাশে থাকার চেষ্টা করা হবে।”
এ সময় প্রয়াত দলিল লেখক মজিবুর রহমান’র স্ত্রী দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমার স্বামী আমাদের মাঝে আর নেই আমরা খুবই শোকাহত। এই কঠিন সময়ে দলিল লেখক সমিতি আমার পরিবারের পাশে দাঁড়িয়েছে। এ সহযোগিতার জন্য আমরা সমিতির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞ।”














